জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: সর্দার বল্লভভাই পটেল জাতীয় পুলিশ আকাদেমিতে প্রশিক্ষণ চলাকালীন মহিলা সহকর্মীকে লাগাতার যৌন হেনস্থার দায়ে গ্রেফতার করা হয়েছে শিক্ষানবিশ আইপিএস উদয় কৃষ্ণ রেড্ডিকে। অভিযোগ ওঠার পরেই আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন তরুণ আইপিএস অফিসার। সঙ্কটজনক অবস্থায় স্থানীয় এক হাসপাতালে চিকি‍ৎসা চলছিল তাঁর। মঙ্গলবার গভীর রাতে ওই হাসপাতাল থেকেই উদয় কৃষ্ণকে গ্রেফতার করেছে আত্তাপুর থানার পুলিশ। ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে।

প্রথম জীবনে অন্ধ্রপ্রদেশ পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন উদয় কৃষ্ণ। ২০১৯ সালে রাজ্য পুলিশের চাকরিতে ইস্তফা দেন। পরে ২০২৪ সালে ইউপিএসসি পরীক্ষায় সফল হয়ে আইপিএস হন। ওই সাফল্যের জন্য অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু অভিনন্দন জানিয়েছিলেন উদয়কে। পোস্টিংয়ের আগে বর্তমানে সর্দার বল্লভভাই পটেল জাতীয় পুলিশ আকাদেমিতে প্রশিক্ষণ নিচ্ছিলেন।

গত ১৮ জুলাই জাতীয় পুলিশ আকাদেমিতে প্রশিক্ষণরত কর্নাটক ক্যাডারের এক শিক্ষানবিশ মহিলা আইপিএস লিখিত অভিযোগে জানান, ‘তাঁকে লাগাতার যৌন হেনস্থা করে চলেছেন উদয় কৃষ্ণ। গত ২৩ জুন হোয়াটসঅ্যাপে অশ্লীল ইঙ্গিপুর্ণ মেসেজ পাঠিয়েছেন। এমনকি শারীরিক সম্পর্ক তৈরি করার জন্য চাপ দিচ্ছেন। জাতীয পুলিশ আকাদেমি চত্বরে অন্যান্য শিক্ষানবিশ আইপিএসদের সামনেই তাঁকে লক্ষ্য করে অপমানজনক মন্তব্য করেছেন। গত ৯ জুলাই জোরজবরদস্তি করে তাঁকে নিজের ঘরে নিয়ে গিয়েছিলেন উদয় কৃষ্ণ। সেখানে শারীরিক সম্পর্কের জন্য জোর করা হয়। শারীরীকভাবে হেনস্থা করা হয়। তাছাড়া এক গোপন ভিডিও ধারণ করে লাগাতার ব্ল্যাকমেল করে চলছেন।’ শিক্ষানবিশ মহিলা আইপিএসের অভিযোগ জানাজানি হতেই জাতীয় পুলিশ আকাদেমিতে শোরগোল পড়ে যায়। যদিও সহকর্মী মহিলা আইপিএসকে যৌন হেনস্থা করার অভিযোগ খারিজ করে দিয়েছেন উদয় কৃষ্ণ। তবে তাতে শেষ রক্ষা হয়নি।

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

ডাক্তার সেজে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি, ‘জিন জাদুর’ নাম করে ভূতুড়ে চিকিৎসার পর্দাফাঁস 

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে মেট্রো সফর বিজয়ের, মুখ্যমন্ত্রীকে দেখতে উপচে পড়ল ভিড়

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির

ডেঙ্গু রোধে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! বদলাচ্ছে সরকারি স্কুলের ইউনিফর্ম

তারকেশ্বরের পর এবার তারাপীঠেও পুষ্পবৃষ্টি, কৌশিকী অমাবস্যায় বিশেষ পরিকল্পনা রাজ্য সরকারের