‘‌ইডি–সিবিআইয়ের অপব্যবহার সামনে এল’‌, কেজরিওয়ালের মুক্তিতে সুর চড়াল তৃণমূল সাংসদরা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এবার আবগারি দুর্নীতি মামলা থেকে পুরোপুরি রেহাই পেলেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এবং দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট আজ, শুক্রবার জানিয়ে দিল, দিল্লির তথাকথিত বিতর্কিত আবগারি নীতিতে কোনওরকম অপরাধমূলক উদ্দেশ্য বা ষড়যন্ত্র ছিল না। আর সেটা প্রমাণ করতে পারেনি সিবিআই। দিল্লি আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে তৃণমূল কংগ্রেস। আর এই রায়ের পর তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে যে, বিরোধী নেতাদের টার্গেট করার জন্য বিজেপি কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার করেছে।

এদিকে ২০২৫ সালে দিল্লি বিধানসভা নির্বাচনে সবচেয়ে বড় ইস্যু হয়ে উঠেছিল আবগারি দুর্নীতি। বিজেপির অভিযোগ ছিল, দিল্লিতে আম আদমি পার্টি যে আবগারি নীতি চালু করেছিল সেটা রাজধানীর কোষাগারে বড় ধাক্কা দিয়েছে। প্রায় ২ হাজার ২৬ কোটি টাকা ক্ষতি হয়েছে দিল্লি সরকারের। এই দুর্নীতির অভিযোগ তুলে মূল অভিযুক্ত করা হয়েছিল অরবিন্দ কেজরিওয়াল এবং মণীশ সিসোদিয়াকে। সব মিলিয়ে ৪০ জনকে এই মামলায় অভিযুক্ত করা হয়েছিল। জেলে যেতে হয় অরবিন্দ কেজরিওয়ালকে। জেল থেকে ফিরে মুখ্যমন্ত্রীর পদও ছাড়েন তিনি। মণীশ সিসোদিয়া–সহ একাধিক মন্ত্রীকে জেলে যেতে হয়।

অন্যদিকে এই মামলায় দুর্নীতির কোনও প্রমাণ জোগাড় করতে পারেনি ইডি এবং সিবিআই। ফলে একে একে সব অভিযুক্তই রেহাই পেয়ে যান। তবে আজ মামলা থেকে পুরোপুরি অব্যাহতি দিয়ে দিল অরবিন্দ কেজরিওয়াল এবং মণীশ সিসোদিয়াকে। আর তারপরই তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে সুর চড়িয়ে বলেন, ‘‌এই মামলা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। বিরোধী নেতাদের অপমান করার লক্ষ্যে তা করা হয়েছিল। বিজেপির নেতৃত্বে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অপব্যবহার এখন সামনে চলে এসেছে।’‌

এছাড়া আদালতের রায় ঘোষণার পর আবেগপ্রবণ হয়ে পড়েন কেজরিওয়াল। চোখের জল নিয়েই প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, ‘‌আমি কট্টর সৎ মানুষ। আজ আদালত জানিয়ে দিল অরবিন্দ কেজরিওয়াল অসৎ নয়, মণীশ সিসোদিয়া অসৎ নয়। অমিত শাহ এবং নরেন্দ্র মোদি স্বাধীন ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক ষড়যন্ত্র করেছেন। কিন্তু এতদিন বাদে সত্যের জয় হল।’‌ আর তারপরই তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ মহুয়া মৈত্র অভিনন্দন জানান অরবিন্দ কেজরিওয়ালকে। তাঁর কথায়, ‘‌তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করে এসেছে যে, বিজেপি বিরোধী নেতাদের টার্গেট করার জন্য কেন্দ্রীয় সংস্থাগুলিকে অপব্যবহার করা হয়েছে। বিশেষ করে নির্বাচনের আগে।’‌

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝোলাল বিজেপি মহিলা মোর্চার কর্মীরা

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

আদালতের নির্দেশ অমান্য করে জমিতে টাওয়ার বসানোর চেষ্টা, আন্দুলে বিক্ষোভ গ্রামবাসীদের

জরুরি কাজ শিগগিরই সেরে ফেলুন, ২৫ সেপ্টেম্বর থেকে টানা ছয়দিন বন্ধ ব্যাঙ্ক!

‘এত তাড়াতাড়ি চলে যাবে ভাবিনি’, মিঠু মুখোপাধ্যায়ের প্রয়াণে ভেঙে পড়লেন রঞ্জিত মল্লিক

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

আজমেঢ়ের মেয়র নির্বাচনে ‘খেলা’, নির্দলদের সমর্থনে জয়ী বিজেপি প্রার্থী

রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য

শ্মশানে বসে মদের ফোয়ারা, জ্বলন্ত চিতায় চিকেন রান্না করে খেল মদ্যপ যুবকরা