উচ্চাশার বলি!রাজস্থানের কোটায় একদিনে আত্মঘাতী দুই ছাত্র

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: কোটায় উচ্চ শিক্ষার জন্য আসা পড়ুয়াদের আত্মহত্যার মিছিল কিছুতেই তামছে না। রবিবার আরও দুই পড়ুয়া আত্মঘাতী হয়েছেন। তাদের মধ্যে একজন কোচিং সেন্টারের ছয় তলা থেকে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছেন। আর এক পড়ুয়া গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ২৩ পড়ুয়ার আত্মহত্যার ঘটনা ঘটল। দুই পড়ুয়ার আত্মহত্যার ঘটনার পরেই কোচিং সেন্টারগুলিকে আগামী একমাস টেস্ট পরীক্ষা না নেওয়ার নির্দেশ দিয়েছেন কোটার জেলাশাসক ও পি বানকার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি নিতে কোটায় এসেছিলেন মহারাষ্ট্রের বাসিন্দা আবিষ্কার শুভাঙ্গী। কোটায় দাদু-দিদিমার সঙ্গেই থাকছিলেন। যে কোচিং ইনস্টিটিউটে প্রস্তুতিমূলক পরীক্ষার জন্য ভর্তি হয়েছিলেন আবিষ্কার, সেখানে মাসিক টেস্ট পরীক্ষা ছিল। ওই টেস্ট পরীক্ষার পরেই ছয় তলা থেকে লাফ দিয়ে নিচে পড়ে আত্মঘাতী হয় সে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতাল;এ নিয়ে যাওয়া হলে চিকি‍ৎসকরা মৃত বলে ঘোষণা করে।

দ্বিতীয় আত্মহত্যার ঘটনা ঘটেছে কুন্নাড়িতে। আদর্শ নামে বিহার থেকে আসা এক পড়ুয়া গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়। চলতি বছরে এ নিয়ে এখনও পর্যন্ত মোট ২৩ পড়ুয়া আত্মঘাতী হল। করোনা অতিমারী শুরু হওয়ার আগে ২০১৮ সালে ১২ পড়ুয়া আত্মঘাতী হয়েছিল। গত বছর অর্থা‍ৎ ২০২২ সালে কোটায় ডাক্তার ও ইঞ্জিনিয়ার স্বপ্ন নিয়ে পড়তে আসা ১৫ জন ছাত্র আত্মহত্যার পথে বেছে নিয়েছিল। চলতি বছরের প্রথম আট মাসেই ২৩ জনের প্রাণ গেল। অর্থা‍ৎ আত্মহত্যার সংখ্যা ৬০ শতাংশ বেড়েছে। কোটায় যেভাবে পড়িউয়াদের আত্মঘাতী হওয়ার প্রবণতা বাড়ছে তাতে উদ্বিগ্ন প্রশাসন।

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

ইনস্টাগ্রামে জনপ্রিয়তায় রোনাল্ডো-মেসি-হল্যান্ডদের টেক্কা দিলেন ভোজানিয়া

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

বাসের মধ্যেই তরুণীর গা ঘেঁষে দাঁড়িয়ে কাঁধে যৌনাঙ্গ ঠেকাল যুবক, তার পরে…

ছেলের আগে নবজাতক কন্যার মৃত্যু, সন্তানদের হারিয়ে গান ছেড়ে দিতে চেয়েছিলেন অনুরাধা

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না রাজেশ শর্মা, শরীরের অবস্থা কেমন অভিনেতার?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই