ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

Share:

নিজস্ব প্রতিনিধি: ইংল্যান্ডের মাটিতে যেখানে লজ্জার নজির গড়েছেন শ্রেয়স আইয়াররা, সেখানে গর্বের ইতিহাস রচনা করলেন হরমনপ্রীত কৌর-স্মৃতি মন্ধানা-যশ্তিকা ভাটিয়ারা। আজ সোমবার (১৩ জুলাই) ক্রিকেটের মক্কা হিসেবে পরিচিত লর্ডসে প্রথম মহিলা টেস্ট ম্যাচে ইংল্যান্ডকে ২৭০ রানে হারিয়ে দিয়ে ১৪০ কোটি ভারতীয়কে গর্বিত করলেন। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে স্মৃতিদের এই গৌরব-গাঁথা।

ক্রিকেটের মক্কা লর্ডসের বাইশ গজে প্রথম মহিলা টেস্টে মুখোমুখি হয়েছিল ভারত ও ইংল্যান্ডের মহিলা ক্রিকেট। প্রথম ইনিংসে স্মৃতি মন্ধানার অনবদ্য ৮৩ রানের দৌলতে ২৮৫ রান তুলেছিল ভারত। জবাবে ক্রান্তি গৌড়ার (৩৭ রানে পাঁচ উইকেট) দুরন্ত বোলিংয়ে ১৭০ রানেই গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ড। ১১৫ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে যশ্তিকা ভাটিয়ার অবিস্মরণীয় শতরানের (১১৩) সুবাদে সাত উইকেটে ৩৪১ রান তুলে দ্বিতীয় ইনিংসের পরিসমাপ্তি ঘোষণা করে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪৫৭ রান। ওই রানের পাহাড় তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হন ইংলিশরা। রবিবার (১২ জুলাই) তৃতীয় দিনের শেষে ছয় উইকেট হারিয়ে হারের মুখে দাঁড়িয়েছিলেন সোফি একলেস্টোনরা।

জেতার জন্য সোমবার (১৩ জুলাই) ভারতের প্রয়োজন ছিল মাত্র চারটি উইকেট। চতুর্থ দিন সকালে ৬ উইকেটে ১৩০ রান নিয়ে খেলা শুরু করা ইংল্যান্ড শুরুতেই ধাক্কা খায়। দিনের শুরুতে ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক অ্যামি জোন্স (৮০ বলে ৫৪)স্নেহ রানার বলে মিড-উইকেটে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। ক্রান্তি গৌড়ার বলে দুবার জীবন পাওয়া সোফি একলেস্টোন ও ইসি ওং (৩৩ বলে ১)জুটি বেঁধে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন, কিন্তু তা শুধু পরাজয়কেই কিছুটা বিলম্বিত করেছিল।দীপ্তি শর্মা দ্রুত লরেন বেল ও ওং-কে আউট করে ইংল্যান্ডের হার নিশ্চিত করেন। স্নেহ রানার এক দুর্দান্ত ডেলিভারিতে সোফি একলেস্টোন সাজঘরে ফিরতেই উল্লাসে মেতে ওঠেন স্মৃতি মন্ধানারা। ৬২.৫ ওভারে ১৮৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। অর্থা‍ৎ লর্ডসের ঐতিহাসিক টেস্টে ইংল্যান্ডকে ২৭০ রানে হারিয়ে জয় তুলে নিয়েছেন ভারতের মেয়েরা।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি