মোরবির ঘটনায় গ্রেফতার ঠিকাদারি সংস্থার নয় কর্মী, রাঘব-বোয়ালরা পলাতক

রাঘব-বোয়ালদের ধরতে আপ্রাণ চেষ্টা চলছে

Share:

নিজস্ব প্রতিনিধি, গান্ধিনগর: মোরবি সেতু দুর্ঘটনায় এক প্রকার চাপে পড়ে মাঠে নামল পুলিশ। গ্রেফতার করল ওরেভা সংস্থার নয় কর্তাকে। সংস্থা সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নয় আধিকারিক সংস্থার শীর্ষকর্তা নয়। তবে সেতু মেরামতি ও সংস্কার কাজের সঙ্গে এই নয়জন জড়িত ছিল।  সংস্থার শীর্ষকর্তারা গা ঢাকা দিয়েছেন। পুলিশের ভাষায় রাঘব-বোয়াল। আর যারা ধরা পড়েছে, তারা হল চুুনোপুঁটি। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ধৃত নয়জনকে জেরা করে পুলিশ রাঘব বোয়ালদের ধরার চেষ্টা করছে।  

ভয়াবহ দুর্ঘটনার পর রাজ্য সরকার তো বটেই, পুলিশ ও প্রশাসনমারাত্মক চাপে পড়ে যায়। পুলিশ এফআইআর দায়ের করে। যদিও সেই এফআইআর-য়ে ওরেভা সংস্থার নাম ছিল না। পরিবর্তে লেখা হয় ‘অজ্ঞাতপরিচয় সংস্থা’। এফআইআর-য়ে নামও ছিল না সংস্থার কোনও আধিকারিকের।   তাতে আরও চাপ বাড়ে। নানা প্রান্ত থেকে প্রশ্ন উঠতে শুরু করে, এত বড়ো ঘটনার পরেও রাজ্যসরকার কোন  আক্কেলে দোষী এবং অভিযুক্ত সংস্থাকে বাঁচানোর চেষ্টা করছে।  ফলে, ওই এফআইআর – বিরোধীদের কাছে মোক্ষম অস্ত্র হয়ে ওঠে। আর বিধানসভা ভোটের আবহে সেতু দুর্ঘটনায় রাজ্যে ক্ষমতায় আসীন শাসক দল যে জলে পড়ল, তা আর বলার অপেক্ষা রাখে না। ফলে, কুকীর্তির সঙ্গে জড়িত চুনোপুটিদের গ্রেফতার করে সরকার কিছুটা হলেও ড্য়ামেজ কন্ট্রোলের চেষ্টা চালাবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। 

উল্লেখ করা যেতে পারে, রবিবার রাতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে মোরবি সেতু। প্রাণ হারিয়েছেন শতাধিক।

আরও পড়ুন Morbi: দায়সাড়া এফআইআর পুলিশের, নাম নেই সেই সংস্থার

মায়াপুরে খাদ্য দফতরের অভিযান, মন্দির সংলগ্ন বহু হোটেল-রেস্তরাঁ বন্ধের নির্দেশ

পরকীয়া সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, আসানসোলে গ্রেফতার ২

ছোটদের এশিয়া কাপে ভারতীয় দলে জায়গা পেলেন দ্রাবিড়-শেহবাহ পুত্র

পুলিশের তাড়া খেয়ে নদে ঝাঁপ দিয়েছিলেন হাসিনার পালানোর ভিডিয়ো রেকর্ড করা তাহসিফ

উত্তরাখণ্ডে বিপর্যয়, বদ্রীনাথ থেকে ফেরার পথে ভেঙে পড়ল কপ্টার, ৬ জনের মৃত্যুর আশঙ্কা

সন্দীপের পর এবার আরও এক! আরজি কর দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন সুমন হাজরার

রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারকে সরকারি চাকরি প্রদান! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

ফিলিপসের দুরন্ত সেঞ্চুরির উপর ভর করে ভারতকে ২৬০ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

‘ওঁর বোধ হয় সোডিয়াম-পটাশিয়াম কমে গিয়েছে,’ নাম না করে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

সিরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৫, নিহতদের মধ্যে চারজনই শিশু

নেপালের পর এবার ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা! বিপদের মুখে উত্তরবঙ্গ

ঘর গুছিয়ে নিলেন পোলার্ড, মুম্বইয়ের নতুন ব্যাটিং কোচ হলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার

খুনের মামলায় ‘বাহুবলী’ নেতা অনন্ত সিংহকে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

একাধিক বদল করছে ভারত ও নিউজিল্যান্ড, দেখে নিন চতুর্থ টি-২০-র সম্ভাব্য প্রথম একাদশ