হ্যাক ইউজিসির ট্যুইটার অ্যাকাউন্ট, ৪৮ ঘণ্টায় নিশানা তৃতীয় সরকারি অ্যাকাউন্ট  

উজিসির ট্যুইটারে দুই লক্ষ ৯৬ হাজারের বেশি ফলোয়ার রয়েছে। পাশাপাশি এই টুইটার অ্যাকাউন্টটি ইউজিসির অফিসিয়াল ওয়েবসাইডের সঙ্গে লিঙ্ক করা রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  এবার ইউজিসি ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক হল। শনিবার গভীর রাতে ইউনিভার্সিটি গ্রান্টেড কমিশনের ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। গত ৪৮ ঘণ্টার মধ্যে তিনটি সরকারি প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়া হ্যাক হল।

ইউজিসির ট্যুইটারে দুই লক্ষ ৯৬ হাজারের বেশি ফলোয়ার রয়েছে। পাশাপাশি এই টুইটার অ্যাকাউন্টটি ইউজিসির অফিসিয়াল ওয়েবসাইডের সঙ্গে লিঙ্ক করা রয়েছে। হ্যাক হওয়ার পর ইউজিসির ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একাধিক ট্যুইট করা হয়।

প্রথমে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। তারপর আবহাওয়া দফতরের ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়। উত্তরপ্রদেশে লখনউয়ের সাইবার থানায় অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত করতে ইতিমধ্যে একটি দল গঠন করা হবে। উত্তরপ্রদেশ সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, ঘটনার সঙ্গে যুক্তদের কঠোর শাস্তি আওতায় নিয়ে আসা হবে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের ট্যুইটার অ্যাকাউন্টে ৪০ লক্ষের বেশি ফলোয়ার রয়েছে। শুক্রবার গভীর রাতে এই ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। হ্যাক হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ওই অ্যাকাউন্ট থেকে প্রায় ৩০০টি ট্যুইট করা হয়। ওই অ্যাকাউন্টের আগের ট্যুইটগুলো মুছে দেওয়া হয়। ঘটনার নজরে আসার পরেই তড়িঘড়ি ট্যুইটার অ্যাকাউন্টটি ফিরিয়ে আনা হয়।

প্রসঙ্গত, একইভাবে গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়। সেখান থেকে পোস্ট করা হয়, বিট কয়েনের বৈধ টেন্ডার দেওয়া হচ্ছে। তবে ওই হ্যাকের সঙ্গে কারা যুক্ত ছিল, তার সন্ধান এখনও পাওয়া যায়নি। তবে পর পর সরকারি সংস্থার ট্যুইটার হ্যাক বুঝিয়ে দেয় এই অ্যাকাউন্টগুলো আদৌ কতটা নিরাপদ।    

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা