‘এক ভারত, অনেক পরম্পরা’, মহাকাল মন্দিরের প্রসাদে ঠাঁই হল ইডলি-সম্বরের

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রদেশের উজ্জয়িনীর বিশ্বখ্যাত মহাকালেশ্বর মন্দিরে গোটা দেশ থেকে ভক্তরা আসেন  মনের ইচ্ছা জানাতে। বিশ্বজোড়া খ্যাতি রয়েছে এই মন্দিরের। ভক্তরা শুধু পুজো দেন তাই নয়, গ্রহণ করেন প্রসাদও।  এবার ভক্তদের জন্য নেওয়া হল এক অভিনব উদ্যোগ। ‘এক ভারত, অনেক পরম্পরা’ (Ek Bharat, Anek Parampara) কর্মসূচির আওতায় এবার থেকে মন্দিরের অন্নপ্রসাদ হিসেবে  পরিবেশন করা হবে দক্ষিণ ভারতীয় খাবার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা প্রসাদ হিসেবে দক্ষিণ ভারতের জনপ্রিয় খাবার ইডলি-সম্বরের স্বাদ পাবেন। 

ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত উজ্জয়িনীর বিশ্ববিখ্যাত মহাকালেশ্বর মন্দিরে আগত ভক্তদের এখন থেকে দক্ষিণ ভারতীয় খাবার পরিবেশন করা হবে। এতদিন পর্যন্ত মন্দির কমিটি দ্বারা পরিচালিত ‘অন্ন ক্ষেত্র’ নামক গণ-রান্নাঘরে তৈরি হওয়া অন্নভোগে রুটি, ডাল, ভাত, সবজি এবং মিষ্টি পরিবেশন করা হতো। নতুন উদ্যোগে সেই তালিকায় যুক্ত হয়েছে ইডলি, দোসা, বড়া, সাম্বর, নারকেলের চাটনি, লেমন রাইস, দই-ভাত, পঙ্গল। পাশাপাশি থাকবে ভাত, রসম, পায়েস ও নানা ধরনের সবজি। আপাতত প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শুক্রবার এই বিশেষ মেনু পরিবেশন করা হবে।

আরও পড়ুন: গুরুপূর্ণিমায় বেলুড় মঠে শুভেন্দু অধিকারী, মহারাজের পা ছুঁয়ে প্রণাম মুখ্যমন্ত্রীর

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকে সম্মান জানানো এবং বিভিন্ন রাজ্য থেকে আগত ভক্তদের কাছে মন্দিরের আতিথেয়তাকে আরও আন্তরিক করে তোলা। প্রতিদিন হাজার হাজার ভক্ত মহাকালেশ্বর মন্দিরে প্রসাদ গ্রহণ করেন। নতুন মেনু চালু হওয়ার পর ভক্তদের কাছ থেকেও ইতিবাচক সাড়া মিলেছে। প্রতি বছর, বিশেষ করে মহাশিবরাত্রি এবং   শ্রাবণ মাসেে সারা ভারত থেকে লক্ষ লক্ষ ভক্ত মহাকালেশ্বর মন্দিরে আসেন। এই মন্দির দেশের ১২টি পবিত্র জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম এবং দেশের সর্বাধিক পরিদর্শিত তীর্থস্থানগুলির মধ্যে একটি।  মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন যে, স্বাস্থ্যবিধি ও উচ্চ গুণমান  বজায় রেখে দক্ষিণ ভারতীয় খাবার প্রস্তুত করা হবে। মন্দিরের ঐতিহ্য অনুসারে, অন্নপ্রসাদে পরিবেশিত খাবার পেঁয়াজ ও রসুন ছাড়া প্রস্তুত করা হয়। 

 

 

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

‘টাকা-পয়সা নেই’, থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরে বিনামূল্যে রাত কাটানোর চেষ্টা, বিতর্কে ভারতীয় ইউটিউবার

‘কলকাতায় ট্রিপল ইঞ্জিনের সরকার,’ পুরভোটের আগে বার্তা মুখ্যমন্ত্রীর

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের

ডায়রিয়ায় আক্রান্ত ছেলের বমি বৃদ্ধা মা’কে দিয়ে পরিষ্কার করালেন চিকি‍ৎসক, অমানবিক ছবি সরকারি হাসপাতালে

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

মুসলিম মহিলার মৃত্যুতে বন্ধ রাখা হল রামলীলা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বিজনৌরে

‘মহিলাদের নিরাপত্তা জোরদার করতে হবে’, বারাকপুরে চেক বিতরণ অনুষ্ঠান থেকে বার্তা অর্জুন সিংহের

তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল

পাথর খাদান নিয়ে বিবাদ! প্রাক্তন বিজেপি বিধায়ককে পিটিয়ে খুন করল গ্রামবাসীরা

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি,পঞ্চমী-ষষ্ঠীতে ভিজবে কোন কোন জেলা?

পাথর খাদান থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়! তথ্য প্রকাশ করে জানালেন মুখ্যমন্ত্রী

‘আরশোলাদের মদত দিচ্ছে বাংলাদেশ’, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরার জন্য ৪৮ ঘন্টা সময় চাইলেন অভিষেক