গুরুপূর্ণিমায় বেলুড় মঠে শুভেন্দু অধিকারী, মহারাজের পা ছুঁয়ে প্রণাম মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গুরুপূর্ণিমার পুণ্যলগ্নে বুধবার ফের বেলুড় মঠে পৌঁছলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকাল প্রায় ১১টা নাগাদ তিনি বেলুড় মঠে পৌঁছে প্রথমেই রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয়ে যান। এরপর রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ স্বামী গৌতমানন্দজির সঙ্গে সাক্ষাৎ করে তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন। শুভেন্দু অধিকারী মহারাজকে পদ্মের মালা এবং মা কালীর একটি মূর্তি উপহার দেন। পরে মঠের অন্যান্য মহারাজদেরও প্রণাম করে তাঁদের হাতে উপহার তুলে দেন।

জানা গিয়েছে, সাক্ষাৎকারের সময় রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে মহারাজ ও অন্যান্য সন্ন্যাসীদের সঙ্গে কিছুক্ষণ আলোচনা করেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি বেলুড় মঠ চত্বর ঘুরে দেখেন এবং উপস্থিত ভক্তদের সঙ্গেও কথা বলেন। এদিন গুরুপূর্ণিমা উপলক্ষে সকাল থেকেই বেলুড় মঠে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মুখ্যমন্ত্রীকে দেখতে পেয়ে বহু মানুষ এগিয়ে আসেন। তিনি হাসিমুখে তাঁদের শুভেচ্ছা জানিয়ে মঠের মূল কার্যালয়ের উদ্দেশে রওনা দেন।

আরও পড়ুনঃ অনুব্রত ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা!

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রামকৃষ্ণ মিশনের সম্পর্ক দীর্ঘদিনের। কৈশোর থেকেই তিনি বেলুড় মঠের সঙ্গে যুক্ত এবং কলকাতায় এলেই সুযোগ পেলে মঠে গিয়ে সন্ন্যাসী ও প্রেসিডেন্ট মহারাজদের আশীর্বাদ গ্রহণ করেন। সেই ধারাবাহিকতায় বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও নিয়মিত বেলুড় মঠে আসছেন। প্রায় দু’মাস আগে শেষবার মঠে এসেছিলেন তিনি। গুরুপূর্ণিমার দিন ফের তাঁর এই সফরকে ঘিরে ভক্ত ও রাজনৈতিক মহলে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর