সুপ্রিম কোর্ট কব্জা করতে কলেজিয়ামে সরকারি প্রতিনিধি রাখতে চেয়ে কেন্দ্রের চিঠি

চিঠি লিখেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিচারপতি নিয়োগ প্রক্রিয়ায় ঢুকে পড়তে চাইছ কেন্দ্র। খবর তেমনই।

জানা গিয়েছে,  কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরেণ রিজিজু সর্বোচ্চ আদালতের প্রধান বিচারতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়কে একটি চিঠি লিখেছেন। চিঠিতে তাঁর আর্জি সর্বোচ্চ আদালতের কলেজিয়ামে এবার জনপ্রতিনিধি রাখা হোক। এর কারণ ব্যাখ্য়া করতে গিয়ে আইনমন্ত্রী জানিয়েছে, বিচারপতি নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে। জনগণের প্রতি দায়বদ্ধতা আরও বাড়বে। কেন্দ্রীয় আইনমন্ত্রীর ইচ্ছে, হাইকোর্টের সব কলেজিয়ামেও সরকারের প্রতিনিধি রাখা হোক।  কিরণ রিজিজুর চিঠির জবাব এখনও পাঠাননি প্রধান বিচারপতি। পাশাপাশি প্রস্তাবে তিনি সহমত পোষণ করেন কি না, সে ব্যাপারেও কিছু স্পষ্ট করেননি। সুপ্রিম কোর্টের কলেজিয়াম এবং হাইকোর্টের কলেজিয়ামে জনপ্রতিনিধি রাখার মূল উদ্দেশ্যে যে আদালতকে কব্জা করা, সে ব্যাপারে কারও মনে কোনও দ্বিমত নেই। 

কার্যত সরকার সুপ্রিম কোর্টের সঙ্গে সংঘাতে জড়িয়ে যেতে চাইছে। লক্ষ্য় করার মতো বিষয় হল উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় সম্প্রতি বিচারপতি নিয়োগ নিয়ে আলটপকা মন্তব্য করে বসেন। ন্যাশনাল জুডিশিয়াল কমিশন ভেঙে দেওয়া নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। তাঁর এই মন্তব্য ভালো চোখে দেখেনি ভারতের সর্বোচ্চ আদালত।

সুপ্রিম কোর্টে একটি মামলার শুনানি চলাকালীন বিচারপতি সঞ্জয় কিশান কঔল, বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি বিক্রম নাথ  অ্যাটর্নি জেনারেলকে সাফ জানিয়ে দেন, বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে অযাচিত মন্তব্য করা হচ্ছে। 

আরও পড়ুন বিচারপতি নিয়োগ নিয়ে উপরাষ্ট্রপতি ধনখড়ের মন্তব্যে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা