ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়াল ওরামের স্ত্রী

ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ঝিঙ্গিয়া ওরামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এমনকী শনিবার গভীর রাতে তিনি খবর পেয়েই ঝিঙ্গিয়া ওরামকে দেখতে গিয়ে ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডেঙ্গুর ছোবলে মারা গেলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়াল ওরামের স্ত্রী ঝিঙ্গিয়া ওরাম। তাঁর পরিবার সূত্রের খবর, শনিবার রাত ১০.৫০ মিনিট নাগাদ ভুবনেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রী ঝিঙ্গিয়া ওরাম। যদিও কেন্দ্রীয় আদিবাসী মন্ত্রী জুয়াল ওরাম নিজেও ডেঙ্গুতে আক্রান্ত এবং স্ত্রীর সঙ্গে একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু মারা গেলেন জুয়াল ওরামের স্ত্রী। মৃত্যুকালে ঝিঙ্গিয়া ওরামের বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি তাঁর পরিবারে স্বামী এবং তাঁর দুই মেয়েকে রেখে গিয়েছেন।

ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ঝিঙ্গিয়া ওরামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এমনকী শনিবার গভীর রাতে তিনি খবর পেয়েই ঝিঙ্গিয়া ওরামকে দেখতে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী ছাড়াও ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন, স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিং, স্পিকার সুরমা পাধি এবং বিজেপি নেতারাও গভীর রাতে ঝিঙ্গিয়া ওরামকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।

এক মন্ত্রী ঝিঙ্গিয়া ওরামের প্রশংসা করে জানিয়েছেন, তিনি অত্যন্ত ধার্মিক, মৃদুভাষী ব্যক্তি ছিলেন। যিনি সমাজের জন্যে অনেক দাতব্য কাজ করেছেন। এমনকী তিনি স্বামী জুয়েল ওরামের রাজনৈতিক যাত্রায় অনেক গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছিলেন। ১৯৮৭ সালে ৮ মার্চ ঝিঙ্গিয়ার সঙ্গে জুয়েলের বিয়ে হয়। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, সুন্দরগড় জেলায় ঝিঙ্গিয়া ওরামের শেষকৃত্য সম্পন্ন হবে।

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে রাজি নয় সুপ্রিম কোর্ট

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস প্রার্থী মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩