ঘুমন্ত দাদা-বৌদি ও তিন বছরের ভাইপোকে নৃশংসভাবে খুন, গ্রেফতার ১৬ বছরের নাবালক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  একই পরিবারের তিন সদস্যকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল ১৬ বছরের এক কিশোরের বিরুদ্ধে। মৃতদের মধ্যে রয়েছেন অভিযুক্তের দাদা, বৌদি এবং মাত্র তিন বছরের ভাইপো। ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে এলাকায়।

 সূত্রের খবর, সোমবার ভোররাতে বাড়ির একটি ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তিনজনকে। তাঁদের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। মৃতদের নাম অমিত গুপ্ত, তাঁর স্ত্রী রঞ্জনা গুপ্ত এবং তাঁদের তিন বছরের ছেলে রেয়াংশ। ঘটনার সময় তিনজনই একই ঘরে ঘুমিয়ে ছিলেন। অভিযোগ, সেই সুযোগেই তাঁদের উপর হামলা চালায় পরিবারেরই এক সদস্য। অন্য একটি ঘরে ঘুমিয়ে ছিলেন অভিযুক্তের বাবা-মা। হঠাৎ চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে এসে তাঁরা রক্তাক্ত দৃশ্য দেখতে পান। পরিবারের সদস্যদের মেঝেতে পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের খবর দেওয়া হয়। পরে পুলিশকে জানানো হয়। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ। বাড়ির উপরের একটি ঘর থেকে ১৬ বছরের অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি রক্তমাখা ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে বলেও জানিয়েছেন তদন্তকারীরা। মৃতদের বাবার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞরাও ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন।

আরও পড়ুনঃ NEET-এ বড়সড় জালিয়াতি চক্রের পর্দাফাঁস, পুলিশের জালে ২৪ জন ‘সলভার’

পুলিশের দাবি, এই মুহূর্তে ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে পারিবারিক ব্যবসা বা দোকান সংক্রান্ত কোনও বিবাদের সূত্র মিলেছে। সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে।তদন্তকারীরা অভিযুক্ত কিশোরকে জিজ্ঞাসাবাদ করছেন। পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীদের বক্তব্যও নথিভুক্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আস্তে পারে বলে মনে করেছে পুলিশ। 

টাকা নিয়ে বচসার জেরে বাড়ির সামনেই মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ

নতুন রূপে কলকাতা! ডিজিটাল হোর্ডিং এবং স্মার্ট বাসস্ট্যান্ডের ঘোষণা রাজ্য সরকারের

বজ্র আঁটুনি…, বিহারে নিটে‌ অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে পাকড়াও ২৪ প্রতারক

আত্মঘাতী কলেজ ছাত্রী! প্ররোচনার অভিযোগে গ্রেফতার উড়িষ্যার মন্ত্রীর ভাইপো

কলকাতা সহ রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, দুর্যোগের আশঙ্কা উত্তরবঙ্গেও

৯২ বছরের অপেক্ষার অবসান, বিশ্বকাপে প্রথম জয় পেল মিশর

বাজেট পেশ করার জন্য বাড়ি থেকে রওনা হলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

সংঘাত নিরসনে ৬০ দিনের কর্মপরিকল্পনায় সম্মত আমেরিকা-ইরান

মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকার সিংহদের কাছে হেরে গেলেন হরমনপ্রীতরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

ঘুমন্ত দাদা-বৌদি ও তিন বছরের ভাইপোকে নৃশংসভাবে খুন, গ্রেফতার ১৬ বছরের নাবালক

ভয়াবহ বিস্ফোরণে কাঁপল কাতার, আহত বহু

অম্বুবাচীর পুণ্যক্ষণে খুলতে পারে সৌভাগ্যের দ্বার, কী বলছে আজকের রাশিফল?