যোগী রাজ্যে স্ত্রী ও  সন্তানদের খুন করে আত্মহত্যা স্বামীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পারিবারিক কলহের জেরে স্ত্রী ও দুই ছেলেকে খুন করে আত্মহত্যা করলো স্বামী। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বালিয়ায়। এই ঘটনা  নিয়ে উত্তরপ্রদেশের পুলিশ সুপার এস আনন্দ জানিয়েছেন, রবিবার রাতে দেবদিহ গ্রামে বছর ৩৫ এর যুবক শ্রাবণ রাম তাঁর স্ত্রী শশীকলা এবং তাঁর দুই সন্তান  সূর্য রাও ও মিঠুকে খুন করে করে আত্মহত্যা করেছে।  শ্রাবণ রাম তাঁর স্ত্রী এবং সন্তানদের খুন করে বাড়ির সামনে একটি বাগানে ফেলে দেয় তারপর  সে নিজে আত্মহত্যা করে। মনে করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে ওই তিনজনকে হত্যা করেছে শ্রাবণ রাম।

পুলিশ রামের পকেট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। সেই নোটে রাম লেখেন, পারিবারিক বিরোধের কারণে তিনি তার পরিবারকে হত্যা করার পরে আত্মহত্যা করছেন। রামের পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন, স্থানীয় আদালতে রাম ও তাঁর স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধের মামলা চলছিল।

পুলিশ জানিয়েছে, রবিবারও কোনও বিষয় নিয়ে ওই দম্পতির মধ্যে ঝগড়া হয়, যার জেরেই এই ঘটনা ঘটে। তবে এই ঘটনার পর রামের পরিবারের সঙ্গে কথা বলা শুরু করেছে পুলিশ।  মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে  কি নিয়ে তাদের মধ্যে অশান্তি হত তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই এই পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশের পুলিশ।

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক