‘ড্রাম আর সিমেন্ট’, স্ত্রীর পোস্টে এই তিন শব্দ দেখে প্রাণ বাঁচাতে যা করলেন যুবক…

Share:

নিজস্ব প্রতিনিধি: নীল ড্রামের কথা নাম শুনলেই উত্তরপ্রদেশের মুসকানের কথা মনে পড়ে সকলের। প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করে নীল ড্রামে ভরে সিমেন্ট দিয়ে মুখ বন্ধ করে দিয়েছিল। তারপর মেতেছিল হোলির আনন্দে। এই ঘটনা সামনে আসার পর শিউড়ে উঠেছিল গোটা দেশ।  এক যুবক তাঁর স্ত্রীর ফেসবুক পোস্টে শুধু কয়েকটি শব্দ দেখেছিল। উত্তরপ্রদেশের সৌরভের মত অবস্থা না হয় তাই বউয়ের পোস্ট দেখে তাঁকে তাঁর প্রেমিকের সঙ্গে চলে যেতে সাহায্য করলেন এক যুবক।

স্ত্রীর ফোনে ওই যুবক দেখেছিলেন তিন শব্দ। যেখানে লেখা ছিল সিমেন্ট আর ড্রাম। এই দেখেই ভয়ে তাঁর স্ত্রীকে প্রেমিকের সঙ্গে যেতে সাহায্য করেন উত্তরপ্রদেশের এক ব্যক্তি। এই গল্পটা রাজকুমারের যিনি নিজের জীবন বাঁচাতে বউয়ের থেকে দূরে চলে গিয়েছে। রাজকুমার অভিযোগ করেছেন তাঁর স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন এবং প্রেমিকের সঙ্গে যাওয়ার আগে প্রায়ই তার সাথে ঝগড়া করতেন। রাজকুমার জানান, গত বছরের জুলাই মাসে তাঁর স্ত্রী তাকে এবং তাদের ছয় মাস বয়সী সন্তানকে ছেড়ে তার বাবা-মায়ের সাথে থাকতে চলে যান। রাজকুমারের দাবি, বাস্তবে তিনি এক মাস ধরে তার প্রেমিকের সঙ্গে থাকছিলেন।

আরও পড়ুন: ‘‌প্রশাসনিক নয়, উচ্চস্তরের রাজনৈতিক হস্তক্ষেপ’‌, নির্বাচন কমিশনকে ফের তোপ মমতার

রাজকুমার বলেন, “যখনই আমি তাকে মুখোমুখি করার চেষ্টা করেছি, সে প্রমাণ চেয়েছে।” সম্প্রতি, তার স্ত্রী যখন   প্রেমিকের  সঙ্গে ফোনে কথা বলছিলেন, তখন রাজকুমার তার ফোনটি কেড়ে নেন এবং সত্য উদঘাটনের সুযোগ হিসেবে এটিকে ব্যবহার করেন। ফোনটি পরীক্ষা করে রাজকুমার কিছু নগ্ন ছবি, ফেসবুকে সিমেন্ট এবং ড্রাম ক্যাপশনসহ শেয়ার করা হত্যার গল্প এবং নীল ড্রাম এবং সিমেন্ট  লেখাসহ তার নিজের একটি ছবি খুঁজে পান। রাজকুমার  সেই পোস্টকে তাঁকে হত্যার ষড়যন্ত্র সংক্রান্ত একটি গোপন বার্তা হিসেবে উল্লেখ করেন।  অভিযোগ করেছেন, ঝগড়ার সময় তার স্ত্রী তাকে নীল ড্রামে ভরে ফেলার হুমকি দিত। নিজের দুর্দশার কথা বলতে গিয়ে রাজকুমার বলেন, “সে প্রায়ই আমাকে মেরে ফেলার হুমকি দিত। আমি তার ফোন কেড়ে নেওয়ার পর সে বলেছিল যে সে আমাদের চারজনকেই (আমাকে ও আমার ভাইদের) মেরে ফেলবে।”  রাজকুমার এই নিয়ে পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছে। মধ্যস্থতার সময় তার স্ত্রী স্পষ্ট করে দেন যে, তিনি তার প্রেমিকের সাথেই থাকতে চান। তখন তিনি তার প্রেমিকের সাথে দেখা করতে বলেন এবং তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

এই নীল ড্রাম আর সিমেন্টের কথা কেউ বললেই ২০২৫ সালের ভয়াবহ খুনের কথাই মনে পরে। মুস্কান রস্তোগী ও তাঁর প্রেমিক সহিল শুক্লা মিলে মুস্কানের স্বামী সৌরভ রস্তোগীকে খুন করে। তারা সৌরভকে খুন করে ১৫ টুকরো করে নীল ড্রাম ভরে   মিরাটের ব্রহ্মপুরী এলাকায় তার বাড়িতে সিমেন্ট ভর্তি একটি মুখবন্ধ নীল ড্রামের ভেতরে রেখেছিল।

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

মেসিকাণ্ডে অবশেষে থানায় হাজিরা অরূপ বিশ্বাসের

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

জলের মাঝখানে দাঁড়িয়ে রাজপ্রাসাদ! জানেন দেশের কোথায় অবস্থিত এই ওয়াটার প্যালেস?

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?