‘‌প্রশাসনিক নয়, উচ্চস্তরের রাজনৈতিক হস্তক্ষেপ’‌, নির্বাচন কমিশনকে ফের তোপ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে নির্বাচন কমিশন একের পর এক বদলি ঘটিয়েছে। পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদলে আগেও সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ, বৃহস্পতিবার নির্বাচন কমিশনকে কড়া তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। আজ এক্স হ্যান্ডেলে নির্বাচন কমিশনকে তুলোধনা করলেন তিনি।

পুলিশ প্রশাসনে বদলির নেপথ্যে রাজনৈতিক হস্তক্ষেপ রয়েছে বলে দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো। এমনকী এই কাজের পিছনে আঁতাত রয়েছে বলে মনে করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় আজ কড়া ভাষায় লেখেন, ‘‌নির্বাচন কমিশন যেভাবে বাংলাকে বেছে বেছে লক্ষ্যবস্তু বানিয়েছে সেটা শুধু নজিরবিহীনই নয়, অত্যন্ত উদ্বেগজনক। নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারির আগেই মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজিপি, এডিজি, আইজি, ডিআইজি, জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপার–সহ ৫০ জনেরও বেশি ঊর্ধ্বতন অফিসারকে বিনা বিচারে ও স্বেচ্ছাচারীভাবে অপসারণ করা হয়েছে। এটি কোনও প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং এটি সর্বোচ্চ পর্যায়ের রাজনৈতিক হস্তক্ষেপ।’‌

 

এদিকে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক রদবদল ঘিরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আবার একবার তীব্র আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, নজিরবিহীনভাবে বাংলাকে নিশানা করছে নির্বাচন কমিশন। যা গণতান্ত্রিক কাঠামোর পক্ষে বিপজ্জনক ইঙ্গিত। আর এক্স পোস্টে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘‌নিরপেক্ষ থাকার উদ্দেশে গঠিত প্রতিষ্ঠানগুলির পরিকল্পিত রাজনৈতিকীকরণ সংবিধানের ওপর একটি সরাসরি আঘাত। যখন একটি মারাত্মক ত্রুটিপূর্ণ এসআইআর প্রক্রিয়া চলমান এবং ইতিমধ্যেই ২০০’‌র বেশি প্রাণহানি ঘটেছে, তখন নির্বাচন কমিশনের আচরণে স্পষ্ট পক্ষপাতিত্ব এবং রাজনৈতিক স্বার্থের কাছে এক অস্বস্তিকর আত্মসমর্পণ প্রতিফলিত হচ্ছে, যা বাংলার মানুষকে ক্রমাগত ঝুঁকির মধ্যে ফেলছে।’‌

অন্যদিকে গত রবিবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেদিন থেকে এখনও পর্যন্ত ব্যাপক রদবদল হয়েছে প্রশাসনে। আর এই বিষয়টিকেই সামনে নিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন, ‘‌সুপ্রিম কোর্টের নির্দেশ সুস্পষ্টভাবে অগ্রাহ্য করে সম্পূর্ণ ভোটার তালিকা এখনও প্রকাশ করা হয়নি। যা নাগরিকদের উদ্বিগ্ন ও অনিশ্চিত করে তুলেছে। আইবি, এসটিএফ এবং সিআইডির মতো গুরুত্বপূর্ণ সংস্থাগুলির ঊর্ধ্বতন অফিসারদের বেছে বেছে অপসারণ করে রাজ্যের বাইরে পাঠানো হচ্ছে। যা বাংলার প্রশাসনিক ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়ার একটি পরিকল্পিত প্রচেষ্টার দিকে ইঙ্গিত করছে।’‌

তাছাড়া এই রদবদলের পদক্ষেপের বিরোধিতা করে আগেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাতে কোনও লাভই হয়নি। তাই এবার সোশ্যাল মিডিয়ায় আবার কড়া বার্তা দিলেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘‌বাংলার মানুষের আস্থা অর্জনে ব্যর্থ হয়ে বিজেপি এখন বলপ্রয়োগ, ভীতি প্রদর্শন, কারসাজি এবং প্রাতিষ্ঠানিক অপব্যবহারের মাধ্যমে রাজ্যটি দখলের চেষ্টা করছে। বাংলা লড়বে, বাংলা প্রতিরোধ করবে এবং নিজের মাটিতে বিভেদ ও ধ্বংসাত্মক অ্যাজেন্ডা চাপিয়ে দেওয়ার প্রতিটি প্রচেষ্টাকে চূড়ান্তভাবে পরাজিত করবে।’‌

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার