অর্থাভাবে অ্যাম্বুলেন্স চেয়েও মেলেনি, গাড়ির ছাদেই ভাইয়ের লাশ বাড়ি নিয়ে গেলেন দিদি

Share:

নিজস্ব প্রতিনিধি: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ গল্পে পূরণ হয়নি অভাগীর কাঠের চিতায় পোড়ার স্বপ্ন। ছেলে কাঙালী কোনওরকমে মায়ের সৎকার করে। এগিয়ে আসেনি কেউ, সাহায্যও করেনি কেউ। সেই একই ধরণের অমানবিকতার চিত্র ফুটে উঠল উত্তরাখণ্ডে। যেখানে শুধুমাত্র টাকার অভাবে ভাইয়ের মৃতদেহ অ্যাম্বুলেন্সের বদলে একটি গাড়ির ছাদে করে বয়ে আনতে হল এক অভাগিনী দিদিকে।

আরও পড়ুনঃ পরনে খোলামেলা বিকিনি, যৌন আবেদনে মাত করেছিলেন সাহসিনী শর্মিলা, উঠেছিল বিতর্কের ঝড়

উত্তরাখণ্ডের হলদওয়ানি থেকে এই হৃদয়বিদারক ঘটনার খবর প্রকাশ্যে এসেছে। শিবানী এবং তাঁর ভাই অভিষেক হলদওয়ানির হালদুচৌরে একটি কোম্পানিতে কাজ করতেন। তবে তাঁরা আলাদা থাকতেন। সম্প্রতি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন শিবানী কিন্তু ভাই ফোন না ধরায় তাঁর ফ্ল্যাটে পৌঁছে দরজা খুলতেই শিবানী দেখেন, গোটা ঘর জুড়ে ওষুধের দুর্গন্ধ। অথচ ভাই অভিষেক ঘরে নেই। এরপরই চিন্তিত হয়ে তড়িঘড়ি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন শিবানী। তল্লাশি চালিয়ে অভিষেকের দেহ রেললাইনের ধার থেকে উদ্ধার করা গেলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যার ঘটনা বলেই ধরে নেওয়া হয়। এরপর ময়নাতদন্ত হয়ে যেতেই মৃতদেহটি শিবানীর কাছে হস্তান্তর করা হয়। ভাইয়ের মৃতদেহ বাড়ি নিয়ে যাওয়ার জন্য সে একটি অ্যাম্বুলেন্স চেয়ে কাকুতি মিনতি করতে থাকে। এদিকে অ্যাম্বুলেন্সের ভাড়া বাবদ ১০-১২ হাজার টাকা চাওয়া হয় যা দেওয়া শিবানীর পক্ষে দেওয়া অসম্ভব ছিল। এরপর টাকার অভাবে বাধ্য হয়েই একটি গাড়ির ছাদে কোনরকমে ভাইয়ের মৃতদেহ বহন করে নিয়ে প্রায় ২০০ কিলোমিটার রাস্তা পেরিয়ে বাড়ি পৌঁছন শিবানী।

আরও পড়ুনঃ বাংলাদেশের সেনাকে রুখতে সিভিক পুলিশ যথেষ্ট, কটাক্ষ সুকান্তের

এই ঘটনার কথা ছড়িয়ে পড়তেই নিন্দায় সরব হয়েছে কংগ্রেস। জনগণকে দেওয়া দুর্বল স্বাস্থ্যসেবা ও যাবতীয় পরিষেবা দিতে ব্যর্থ হওয়ায় রাজ্যের বিজেপি সরকারের নিন্দা করেছে তাঁরা। কংগ্রেসের তরফে ঘটনার ছবি শেয়ার করে টুইটারে লেখা হয়, ‘বিজেপি সরকারের নেতা এবং মন্ত্রীরা কখনই বড় বড় দাবি করতে ক্লান্ত হন না, কিন্তু বাস্তবে জনসাধারণ এই সরকারের কাছ থেকে ব্যথা, যন্ত্রণা এবং কান্না ছাড়া কিছুই পায় না। লজ্জাজনক ঘটনা।’

লাল না সাদা, কোন পেঁয়াজে লুকিয়ে আছে বেশি পুষ্টিগুণ জানেন?

বুধে গুরু পূর্ণিমা, সুস্বাস্থ্য ও পারিবারিক শান্তির স্বার্থে ভুলেও খাবেন না ৫ খাবার

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে ব্যাপক ঝামেলা, ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলান…

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা