লাল না সাদা, কোন পেঁয়াজে লুকিয়ে আছে বেশি পুষ্টিগুণ জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: বাজারে পেঁয়াজ কিনতে গিয়ে কখনও ভেবেছেন লাল পেঁয়াজ নাকি সাদা পেঁয়াজ নেবেন? কোনটা শরীরের জন্য বেশি উপকারী? দু’ধরনের পেঁয়াজই রান্নার স্বাদ বাড়ায়, কিন্তু পুষ্টিগুণের দিক থেকে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য। হৃদযন্ত্র ভাল রাখা থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো-কোন পেঁয়াজে কী সুবিধা, জানুন বিস্তারিত- 

লাল পেঁয়াজ কেন উপকারী?

লাল পেঁয়াজের গাঢ় রঙের পেছনে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলি শরীরে তৈরি হওয়া ক্ষতিকর ফ্রি র‍্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করে কোষকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। এছাড়া লাল পেঁয়াজে রয়েছে কোয়ারসেটিন (Quercetin) নামে একটি গুরুত্বপূর্ণ ফ্ল্যাভোনয়েড। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, এটি হৃদযন্ত্র সুস্থ রাখার পাশাপাশি , রক্তচাপ নিয়ন্ত্রণে এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। পাশাপাশি মুখ, পাকস্থলী ও কোলন ক্যানসারের ঝুঁকি কমানোর ক্ষেত্রেও এর সম্ভাব্য ভূমিকার কথা গবেষণায় উঠে এসেছে। এছাড়া, এতে থাকা আয়রন রক্তশূন্যতা প্রতিরোধেও সাহায্য করে।

সাদা পেঁয়াজের বিশেষত্ব কী?

যারা ঝাঁজ কম পছন্দ করেন, তাদের কাছে সাদা পেঁয়াজ বেশ জনপ্রিয়। স্বাদে তুলনামূলক মিষ্টি ও হালকা হওয়ায় এটি কাঁচা খাওয়া বা স্যালাডে ব্যবহার করার জন্য আদর্শ। কাঁচা খাওয়ার ফলে রান্নার তাপে পুষ্টিগুণ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে না। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীর সহজেই গ্রহণ করতে পারে। বিশেষজ্ঞরা জানান, সাদা পেঁয়াজের সবচেয়ে বেশি পুষ্টিগুণ থাকে খোসার ঠিক নিচের স্তরে। তাই খোসা ছাড়ানোর সময় অতিরিক্ত স্তর ফেলে না দেওয়াই ভাল। এছাড়া এতে প্রচুর ভিটামিন সি থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং ঋতু পরিবর্তনের সময়ে সর্দি-কাশি বা শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকি কমাতে ভূমিকা রাখতে পারে। গর্ভবতী মহিলাদের জন্যও সাদা পেঁয়াজ উপকারী। এতে থাকা ফোলেট (ভিটামিন বি৯) গর্ভস্থ শিশুর মস্তিষ্ক ও মেরুদণ্ডের স্বাভাবিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং নিউরাল টিউব ডিফেক্টের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে। পাশাপাশি এর মৃদু স্বাদ ও গন্ধ অনেকের বমিভাব বা অস্বস্তিও কমাতে সাহায্য করে।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ