প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: এক মুঠো খাবারই যেন কাল হয়ে দাঁড়াল। প্রতিবেশীর বাড়িতে গিয়ে ভাইকে নিয়ে খাবার খেতে গিয়েছিল ১১ বছরের সুহানা। সেই ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে শুরু হয় অশান্তি। অভিযোগ, রাগের মাথায় মেয়েকে এমন মারধর করেন মা, যার জেরেই হাসপাতালে মৃত্যু হয় নাবালিকার। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে উলুবেড়িয়ায়। এই ঘটনায় অভিযুক্ত মা শাকিলা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উলুবেড়িয়া থানার ভেকুটাল এলাকার বাসিন্দা সুহানার বাবা-মায়ের বহু আগেই বিচ্ছেদ হয়েছিল। পরে মা শাকিলা দ্বিতীয়বার বিয়ে করেন মোর্শেদ মোল্লাকে। সৎবাবা বোতল কুড়িয়ে জীবিকা নির্বাহ করেন। সংসারে দীর্ঘদিন ধরেই অভাব-অনটন চলছিল। ঠিকমত খাবারও জুটত না পরিবারের সদস্যদের। কয়েক দিন আগে সুহানা তার চার বছরের ভাইকে নিয়ে প্রতিবেশীর বাড়িতে যায়। সেখানে দুই ভাইবোনকে খাবার দেওয়া হলে তারা খেয়ে নেয়। পরে বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হন সৎবাবা। অভিযোগ, অন্যের বাড়িতে গিয়ে সন্তানদের খাওয়ার ঘটনায় অপমানিত বোধ করে স্ত্রীকে এই নিয়ে তিরস্কার করেন তিনি। সেই থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তির সূত্রপাত হয়। অভিযোগ, সেই রাগ গিয়ে পড়ে সুহানার উপর। অভিযোগ, বুধবার শাকিলা বেগম ১১ বছরের মেয়েকে বেধড়ক মারধর করেন। চার বছরের ছেলেকেও মারধর করা হয় বলে অভিযোগ। মারধরের পর থেকেই সুহানার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। 
প্রথমে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলেও অবস্থার উন্নতি হয়নি। শুক্রবার আরও অসুস্থ হয়ে পড়লে তাকে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর সুহানার এক আত্মীয় উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে শাকিলা বেগমকে গ্রেফতার করে পুলিশ। সোমবার (২৭ জুলাই) তাকে উলুবেড়িয়া আদালতে তোলা হয়েছে। ঘটনার নেপথ্যে আর কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

মিলিনিয়াম পার্কে দু’দিন ব্যাপী খাদ্যমেলার আয়োজন রাজ্য সরকারের

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই