জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জনপ্রিয় গায়ক মেজবাহ রহমানের ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানের রিল বানিয়ে তারেক রহমানের সরকারের রোষানলে সিলেটের ফেঞ্চুগঞ্জের হিন্দু শিক্ষিকা বিউটি রানি পাল। মুসলিম মৌলবাদীরা ওই হিন্দু শিক্ষিকার শাস্তির দাবিতে সরব হতেই ফেঞ্চুগঞ্জের শিক্ষা বিভাগের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা শিক্ষা আধিকারিক মোহাম্মদ সোহেল মোল্লা জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ইতিমধ্যে তদন্ত কমিটি  গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও বিউটির পাশে এসে দাঁড়িয়েছেন গায়ক মেজবাহ রহমান সহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। একই গান নিয়ে রিল বানিয়ে বিউটি পালের প্রতি সংহতি প্রকাশ করেছেন।

কয়েক দিন আগেই ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে…’ গানের সঙ্গে একটি রিল ভিডিও প্রকাশ করেন ফেঞ্চুগঞ্জের শিক্ষিকা বিউটি পাল। ভিডিওটি সমাজমাধ্যমে ভাইরাল হতেই তাঁকে নিয়ে সমালোচনা শুরু হয়। মুসলিম মৌলবাদীরা ওই শিক্ষিকার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানান। যদিও সহকর্মী সহ দেশের বিভিন্ন স্থানের শিক্ষকরা একই গান ব্যবহার করে রিল তৈরি করে বিউটি পালের পাশে দাঁড়িয়েছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘বাংলাদেশ কি সত্যিই আফগানিস্তান হয়ে উঠল? হিন্দু শিক্ষিকা বলেই কী বিউটি পাল কটাক্ষের শিকার?’

তাঁর গান নিয়ে ভিডিও রিল তৈরি করার জন্য বিউটি পাল মৌলবাদী ও সরকারের রোষানলে পড়ায় মুখ খুলেছেন  ‘শ্রাবণের মেঘগুলো’র শিল্পী মেজবাহ রহমান। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এটা বর্ষা ও প্রকৃতির একটি চিরন্তন গান। ১৯৮৯ সালে আমরা গানটি তৈরি করি, ১৯৯০ সালে প্রকাশ করি। ৩৬ বছর পরও এর আবেদন কমেনি। সাম্প্রতিক সময়ে মানুষ প্রতিবাদের ভাষা হিসেবেও গানটি ব্যবহার করছে, যা আমার কাছে অন্যরকম অনুভূতির। সমাজে বাবা-মায়ের পর শিক্ষকদের সর্বোচ্চ সম্মান দেওয়া হয়। শিক্ষকদের অবশ্যই শিক্ষার্থীদের সামনে দায়িত্বশীল আচরণ করতে হয়। তবে এই ভিডিও-কে কেন্দ্র করে যেভাবে সমালোচনা করা হচ্ছে, তা কোনও মতেই গ্রহণযোগ্য নয়। কেননা, ভিডিয়োটিতে কোনও আপত্তিকর বা নেতিবাচক বিষয় নেই। একটি সাধারণ ভিডিও কীভাবে অনৈতিকতা হয়ে গেল তা বোধগম্য নয়।’ হিন্দু শিক্ষিকা বিউটি পালের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার আর্জি জানিয়ে শিল্পী বলেন, ‘ভিডিও বানানোর জন্য যদি ওই শিক্ষিকার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়, সেটি সঠিক হবে না। বিষয়টিকে নমনীয়ভাবে দেখা উচিত। কারণ ভিডিওটি আপত্তিকর নয়।’

তারেক সরকারের রোষানলে পড়া বিউটি রানি পাল সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। তিনি ২০২৬ সালে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। গত বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরের দিকে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিফারেন্ট টাচ ব্যান্ডের মেজবাহ রমানের গাওয়া ‘আজ কেন মন, উদাসী হয়ে’ গানের সঙ্গে একটি রিল ভিডিও পোস্ট করেন। ভিডিওতে তিনি স্কুল প্রাঙ্গণে হাঁটাহাঁটি করছিলেন।

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

রথের উপর জুতো পরে দাঁড়িয়ে রিলস ভিডিও শুট, গ্রেফতার বর্ধমানের যুবক

‘আমার নিরাপত্তা নিয়ে ভয় পেতেন’, হেমার রাজনীতিতে প্রবেশে আপত্তি ছিল ধর্মেন্দ্রর

Motorola Edge 70-এ বিশাল ছাড়, ৭,০০০ টাকা পর্যন্ত কমে মিলবে এই স্মার্টফোন  

রথযাত্রার সমাপ্তিতে মিষ্টিমুখ! জেনে নিন ‘রসগোল্লা দিবস’ শুরুর ইতিহাস

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা