শ্লীলতাহানির বদলা নিতে বন্ধুকে খুন, মাঠ খুঁড়তেই ৯ মাস পর মিলল কঙ্কাল, চাঞ্চল্য ফারুখাবাদে

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশের ফারুখাবাদ জেলার গুজরাপুর পানারান গ্রামে চাঞ্চল্যকর এক খুনের ঘটনায় অবশেষে বড় সাফল্য পেল পুলিশ। গত বছরের ২০ জুলাই ব্যক্তিগত শত্রুতার জেরে বন্ধু ওমবীর রাঠোরকে পরিকল্পিতভাবে খুন করে রানু যাদব। অভিযোগ, প্রথমে মদ্যপান করিয়ে অচেতন করে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। এরপর প্রমাণ লোপাট করতে ফারুখাবাদ-বাদাউন সড়কের ধারে একটি মাঠে প্রায় ৬ ফুট গভীর গর্ত খুঁড়ে মৃতদেহটি পুঁতে ফেলা হয়।

প্রায় নয় মাস পর পুলিশ তদন্তে অগ্রগতি হয় এবং মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে জেসিবি মেশিন দিয়ে খনন চালানো হয়। টানা প্রায় ২৪ ঘণ্টার চেষ্টায় মাটির নিচ থেকে উদ্ধার হয় কঙ্কাল, পোশাক এবং অন্যান্য সামগ্রী। ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে প্রমাণ সংগ্রহ করে এবং অবশিষ্টাংশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ট্রাম্পের হুঁশিয়ারির পরেই শেয়ার বাজারে রেকর্ড পতন, ১৫০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে

পুলিশি জিজ্ঞাসাবাদে রানু যাদব স্বীকার করেছে যে, সে পূর্বপরিকল্পিতভাবে ওমবীরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং ভুট্টাখেতে নিয়ে গিয়ে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটায়। তদন্তে উঠে এসেছে, অভিযুক্তের বোনের সঙ্গে অতীতে ঘটে যাওয়া শ্লীলতাহানির ঘটনার প্রতিশোধ নিতেই এই খুন করা হয়।

এদিকে, এই ঘটনার তদন্তে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। মৃতের পরিবারের অভিযোগ, শুরুতেই যথাযথ ব্যবস্থা নিলে এতদিন মামলাটি অমীমাংসিত থাকত না। অতিরিক্ত পুলিশ সুপার ইতিমধ্যেই গোটা বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, এই হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি