ভিআইপি ট্রেনে ‘অখাদ্য’ খাবার, বন্দে ভারতের পরিষেবা নিয়ে যাত্রীদের হুলুস্থূল কাণ্ড, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতাগামী বন্দে ভারত এক্সপ্রেসে খাবারের মান নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে যাত্রীদের তরফে। যাত্রাপথে পচা ও অখাদ্য খবর পরিবেশন করা হয়েছে। এমন অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনার একটি প্রায় ৪০ সেকেন্ডের ভিডিও শনিবার ২৪ জানুয়ারি ২০২৬ তারিখে রেকর্ড করা হয় বলে জানা গিয়েছে, যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একাধিক যাত্রী খাবারের ট্রে হাতে নিয়ে কোচের আড়ালে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করছেন। খাবারের রং ও গুণমান দেখে তাঁদের অসন্তোষ স্পষ্ট। যাত্রীদের অভিযোগ, প্রিমিয়াম ভাড়া নেওয়া সত্ত্বেও তাঁদের বাসি সবজি ঠিকমতো রান্না না করা ভাত, অত্যন্ত শক্ত রুটি এবং ডাল ও তরকারির পরিমাণ অত্যন্ত কম দেওয়া হয়েছে। কেউ কেউ আবার দাবি করেছেন, কিছু খাবার একেবারেই খাওয়ায় অযোগ্য ছিল।

আরও পড়ুন: নির্বাচনে জিতেও উন্নয়নে ব্যর্থ কেন?‌ বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আলিপুরদুয়ারবাসী

ভিডিওতে হিন্দিতে একাধিক যাত্রীকে বলতে শোনা যায়, ” ইতনা পয়সা লেতে হো, অর আইসা খানা দিতে হো?” এই ধরণের প্রশ্ন তুলে তাঁরা ক্যাটারিং পরিষেবার জবাবদিহি চান। ” সাধা হুয়া খানা ” পরিবেশনের অভিযোগ করে যাত্রীরা উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার দাবিও জানান। ভিডিওতে আরও দেখা যায়, ইউনিফর্ম পরিহিত এক বা দুই জন ক্যাটারিং কর্মী, যাদের আইআরসাইটিসি প্যান্ট্রির সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে, যাত্রীদের প্রশ্নের মুখে পড়ে কার্যত বিব্রত হয়ে পড়েন। যাত্রীরা খাবার দেখিয়ে প্রতিবাদ জানাতে থাকলে তাঁদের সঠিক কোনও উত্তর দিতে না পেরে কর্মীদের হতাশ দেখায়।

যদিও গোটা ঘটনার সময় কোনও শারীরিক সংঘর্ষ হয়নি। তবে কোচের ভিতরে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। যাত্রীরা আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে উচ্চস্বরে ক্ষোভ প্রকাশ করেন। এই ঘটনা আবারও বন্দে ভারত এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনে খাবারের মান ও পরিষেবা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল। অনেক যাত্রীই মনে করছেন, এত বেশি ভাড়া নেওয়া সত্ত্বেও এই ধরণের অভিজ্ঞতা অত্যন্ত হতাশাজনক।

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ