আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ছিঃ ছিঃ এত্তা জঞ্জাল! স্লিপার বন্দে ভারতের যাত্রীদের আচরণে চটেছেন রেল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিনিধি: প্রথম দিনেই নোংরামি! দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চালুর প্রথম দিনেই যাত্রীদের একাংশের আচরণে প্রশ্নের মুখে পড়েছে রেল কর্তৃপক্ষ। গত ১৭ জানুয়ারি মালদা টাউন রেলস্টেশন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই অত্যাধুনিক স্লিপার ট্রেনের উদ্বোধন করেন। হাওড়া থেকে কামাখ্যার উদ্দেশ্যে যাত্রা শুরু করা এই অভিজাত ট্রেন চালু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। যেখানে দেখা যায় ট্রেনের মেঝে জুড়ে ব্যবহৃত কাপ খাবারের মোরগ এবং নানা ধরনের আবর্জনা ছড়িয়ে রয়েছে।

এই ধরনের দৃশ্য নতুন নয়। রাজধানী এক্সপ্রেস সুপারফাস্ট কিংবা সাধারণ এক্সপ্রেস ট্রেনেও বার্থ থেকে শুরু করে টয়লেট পর্যন্ত নোংরা অবস্থায় দেখা যায়। কিন্তু বন্দে ভারত স্লিপারের মতো আধুনিক উন্নত মানের ট্রেনেও একই ছবি উঠে আসায় অনেকেই হতাশা প্রকাশ করেছেন। পর্যাপ্ত ডাস্টবিন, নিয়মিত সাফাই ব্যবস্থা এবং অন বোর্ড হাউসকিপিং কর্মী থাকা সত্ত্বেও যাত্রীরা নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলতে অনীহা দেখাচ্ছেন।

আরও পড়ুন: মিষ্টির দোকানে চুরি করতে গিয়ে চোরের কীর্তি! হতবাক স্থানীয় বাসিন্দা

ভাইরাল ভিডিওটির প্রেক্ষিতে ভারতীয় রেলওয়ের এক উর্ধ্বতন কর্মকর্তা জানান, এটি সম্পূর্ণই একান্ত। পরিষ্কার পরিচ্ছন্নতা সব নিজের ওপর। এটি প্রতিটি নাগরিকের দায়িত্ব পালন করা। তিনি আরও বলেন, বন্দে ভারত ট্রেনে কোথাও নোংরা থাকলে তা দ্রুত পরিষ্কারের জন্য হাউসকিপিং কর্মীরা সবসময় প্রস্তুত আছেন।

এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষের ক্ষোভ উপচে পড়েছে। অনেকেই সমালোচনা করে লিখেছেন, দেশের উন্নয়ন থামাতে বাইরের শত্রুর প্রয়োজন নেই, নিজেদের অসচেতন আচরণই যথেষ্ট। ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়ানোর দাবি আরও জোরালো হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ