মিষ্টির দোকানে চুরি করতে গিয়ে চোরের কীর্তি! হতবাক স্থানীয় বাসিন্দা

Share:

নিজস্ব প্রতিনধি: মিষ্টির দোকানে চুরি করতে ঢুকেছিল চোর। কিন্তু সামনে থাকা রসগোল্লা, ল্যাংচা দেখে লোভ সামলাতে পারেনি চোর। নানা রকমের মিষ্টি দেখলে লোভ সামলাতে না পারাটাই স্বাভাবিক। সেটাই হয়েছে। চুরির সঙ্গে সঙ্গে মিষ্টির দোকান থেকে একের পর এক মিষ্টি সাবাড় করে দিয়েছে চোর। সিঁধ কেটে একাধিক দোকান থেকে চুরি করা হয়েছে নানা জিনিসপত্র। রবিবার রাতে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বর্ধমানের ভাতার থানা এলাকায়।

শুধু মিষ্টির দোকানে নয় একাধিক দোকানে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়েই তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে ভাতারের শিবদা বাসস্ট্যান্ড এলাকায় ব্যবসায়ী দেবাশিস মণ্ডলের ইলেকট্রিক সামগ্রীর দোকানের কংক্রিটের দেওয়াল কাটে চোরেরা। তারপর সেখান থেকে জিনিসপত্র চুরি করা হয়। আগেকার দিনে যেমন সিঁধ কেটে চোর ঢুকত সেই ভাবেই একজন মানুষ প্রবেশের মত করে দেওয়ালে গর্ত করে প্রবেশ করে চোরেরা। দোকানে প্রবেশ করে লক্ষাধিক টাকার জিনিস চুরির অভিযোগ উঠেছে। ফ্যান, গিজার এবং নগদ কিছু টাকা চুরি হয়েছে বলেই অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: নাগরিকত্ব প্রমাণে দাদুর কবরের মাটি নিয়ে হাজির হরিশ্চন্দ্রপুরের যুবক

তারপর সেই দোকানের পাশে থাকা রাম ঘোষ নামে এক ব্যক্তির মিষ্টির দোকানে যায় তারা। মিষ্টির দোকানের দেওয়াল মাটির হওয়ায় কাজ সহজ হয়ে যায়। মিষ্টির দোকান থেকে নগদ টাকা চুরির পাশাপাশি দোকানের মেঝেতে থাকা মিষ্টির গামলা ফাঁকা করে দেয়। সোমবার সকালে দুই দোকানের মালিক ঘটনা দেখে হতবাক হয়ে যান। ব্যবসায়ী বলেন, রাম ঘোষ বলেন, ‘আজ বিক্রির জন্যেই ল্যাংচা আর রসগোল্লা প্রস্তুত করে রাখা ছিল। বেশ কিছু ল্যাংচা আর রসগোল্লা খেয়ে নিয়েছে। কিছু নগদ টাকা ছিল, সেটাও নিয়ে গিয়েছে।’ দুই ব্যবসায়ী ভাতার থানায় চুরির অভিযোগ দায়ের করেছেন। আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। 

 

 

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

SRH vs RR, IPL 2026 Eliminator Live: জোফরা আর্চারের দাপট, পর পর উইকেট হারাচ্ছে হায়দরাবাদ

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ দিব্বি নিচ্ছিলেন লক্ষীর ভাণ্ডারের টাকা, অবশেষে হলেন গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের

বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হতে পারে, ভ্রান্ত চিন্তায় আত্মঘাতী গৃহবধূ