হবে না জ্ঞানবাপী মসজিদের কার্বন ডেটিং

হিন্দুপক্ষের কাছে বড় ধাক্কা

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাণসী: বিতর্কিত জ্ঞানবাপী মসজিদের কার্বনডেটিং হবে না বলে জানিয়ে দিল আদালত। বিচারক এ কে বিশেশ্বর শুক্রবার এই রায় দিয়েছেন।   তিনি এই প্রসঙ্গে গত ১৬ মে সুপ্রিম কোর্টের রায়ের উল্লেখ করেন। বিচারক বলেন, মহামান্য সর্বোচ্চ আদালত ১৬ মে এক নির্দেশে জানায়,  মসজিদের যে অংশে শিবলিঙ্গ রয়েছে বা পাওয়া গিয়েছে বলে দাবি করা হচ্ছে, সেই অংশটি সিল করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং, কার্বন ডেটিংয়ের নির্দেশ দেওয়ার অর্থ সিল ভেঙে ফেলা। পরোক্ষভাবে যা সুপ্রিম কোর্টের রায়কে অগ্রাহ্য করার সামিল। তাই, বিতর্কিত অংশের কার্বন ডেটিংয়ের নির্দেশ দেওয়া যাচ্ছে না। আদালতের এই রায় যে হিন্দুপক্ষের কাছে বড় ধাক্কা, তা নিয়ে কোনও সন্দেহ নেই। 

কার্বন ডেটিংয়ের দাবি জানায় হিন্দুপক্ষের পাঁচজনের মধ্যে চারজন। রাখি সিং প্রস্তাবে আপত্তি তোলেন। পাচজনের দাবি ছিল জ্ঞানবাপী মন্দিরে শিবলিঙ্গ ছিল কি না, তা একমাত্র বৈজ্ঞানিক পদ্ধতিতে পরীক্ষা করলেই জানা যাবে। আর এই ধরনের পরীক্ষা বলতে বোঝায় কার্বনডেটিং। সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় প্রথম থেকে জানিয়ে এসেছে, এই মসজিদে কোনওকালেই কোনও শিবলিঙ্গ ছিল না।  তাদের মতে, যেটাকে শিবলিঙ্গ বলে দাবি করা হচ্ছে, ঠিক সেই জায়গায় একটি ঝর্ণা ছিল।

একই মত ছিল কাশীর কারাবাত মন্দিরের পূজারি গণেশ শঙ্কর উপাধ্যায়ের। বলেন, ছোট বয়স থেকেই তিনি ওই ঝর্ণা দেখেছেন। যদিও তাঁর এই দাবি মানতে নারাজ হিন্দুপক্ষের চারজন। হিন্দুপক্ষেরই পঞ্চমজন মসিজেদর কার্বনডেটিং নিয়ে আপত্তি তোলায় আদালত সর্বশেষ শুনানিতে রায়দান স্থগিত রাখে।

হস্টেলের শৌচালয়ে উদ্ধার স্কুল ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের, চাঞ্চল্য কৃষ্ণনগরে

ভারতের মাটিতে খেলবে না পাকিস্তান, খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে বড় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার

অটোভাড়ার দিতে গিয়ে পাঠালেন ১৫ হাজার! তারপর যা করলেন চালক, তা ভাইরাল

পরকীয়া সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোয় ২ বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার মা

রিল বানাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মহানন্দা নদীতে তলিয়ে মৃত ১

পাঞ্জাবে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি ভয়ংকর সংঘর্ষ, মৃত ৯, আহত একাধিক

ভাঙড়ে বোমা বিস্ফোরণ কাণ্ড: শওকতই মূল ষড়যন্ত্রকারী, বিবৃতি দিয়ে জানাল এনআইএ

আন্দামান সাগরে প্রাকৃতিক গ্যাস আবিষ্কার করল অয়েল ইন্ডিয়া, এর আসল তাৎপর্য কী?

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

মর্মান্তিক, স্ত্রী-পুত্রের সমাধিস্থল আগলে রাখতে-রাখতেই মৃত্যুর দেশে পাড়ি

সিনেমাতে জাহ্নবীকে পণ্য হিসেবে ব্যবহার! ক্ষমা চাইলেন পেড্ডি’র পরিচালক

‘বিশ্বাসে অরুচি, বন্ধ সুরুচি’, স্বরূপের গ্রেফতারির পর পড়ল পোস্টার