আজ থেকেই চালু হাওড়া স্টেশনের নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম, যাত্রীদের জন্য কী কী নতুন সুবিধা?

Share:

নিজস্ব প্রতিনিধি: হাওড়া স্টেশনের পরিকাঠামো উন্নয়নে আরও এক বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। সোমবার অর্থাৎ আজ (২৭ জুলাই) থেকেই চালু হাওড়া স্টেশনের নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন লেট, সিগন্যালে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা এবং প্ল্যাটফর্মের চাপ কমাতেই বড় পদক্ষেপ ভারতীয় রেলের। কী কী নতুন সুবিধা মিলবে? কেন এই প্ল্যাটফর্মকে এত গুরুত্বপূর্ণ বলা হচ্ছে? জেনে নিন বিস্তারিত।

নতুন এই প্ল্যাটফর্মটি বর্তমানে হাওড়া স্টেশনের সবচেয়ে দীর্ঘ প্ল্যাটফর্ম। এর দৈর্ঘ্য প্রায় ৬৩৫ মিটার, ফলে একসঙ্গে প্রায় ২৬ টি কোচবিশিষ্ট ট্রেন সহজেই দাঁড় করানো সম্ভব হবে। এতদিন ৯ নম্বর প্ল্যাটফর্ম ছিল সবচেয়ে বড়, কিন্তু ক্রমবর্ধমান যাত্রী ও ট্রেনের চাপ সামলাতে সেটি যথেষ্ট ছিল না। সেই কারণেই নতুন প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নেওয়া হয়। রেল সূত্রে জানা গিয়েছে, প্রায় ২.৬৯ কোটি টাকা ব্যয়ে এই আধুনিক প্ল্যাটফর্ম নির্মাণ করা হয়েছে। এর ফলে প্ল্যাটফর্ম বরাদ্দ আরও দ্রুত করা যাবে এবং ট্রেনের ওঠানামার ক্ষেত্রে সময়ও বাঁচবে। শুধু নতুন প্ল্যাটফর্মই নয়, হাওড়া স্টেশনে একাধিক উন্নয়নমূলক কাজও চলছে। দীর্ঘ দূরত্বের ট্রেন পরিচালনার সুবিধার জন্য ১০-১১, ১২-১৩ এবং ১৬ নম্বর প্ল্যাটফর্মের সম্প্রসারণের কাজ জোরকদমে এগোচ্ছে। পাশাপাশি স্টেশনে বসানো হচ্ছে আধুনিক রুট রিলে ইন্টারলকিং (Route Relay Interlocking) ব্যবস্থা, যা ট্রেন চলাচলকে আরও নিরাপদ ও কার্যকর করে তুলবে।

আরও পড়ুন: ১২ বছরের অন্ধকার ঘুচল! জনতা দরবারে অভিযোগের পর এই পরিবারে জ্বলল বিদ্যুতের আলো

হাওড়া ডিভিশনের ডিআরএম জানিয়েছেন, বর্তমানে দক্ষিণ-পূর্ব রেল ও পূর্ব রেলের লাইন সংযোগের কাজ চালায় ট্রেন চলাচলে কিছুটা দেরি হচ্ছে। তবে এই জংশন পয়েন্টের কাজ শেষ হলে ট্রেনের দেরি হওয়ার সমস্যা অনেকটাই দূর হবে বলে আশা করা হচ্ছে। রেল আরও জানিয়েছে, তারকেশ্বর, লিলুয়া, আজিমগঞ্জ, ডানকুনি, রামপুরহাট এবং কাটোয়া স্টেশনে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। এছাড়া যাত্রীদের সুবিধার জন্য একাধিক স্টেশনে লিফট বসানোর কাজও চলছে। আগামী পর্যায়ে হাওড়া, তারকেশ্বর, সাঁইথিয়া, বালি, রিষড়া, বেলুড়, শেওড়াফুলি, চন্দননগর, ব্যান্ডেল, লিলুয়াসহ আরও বেশ কয়েকটি স্টেশনে নতুন লিফট স্থাপন করা হবে। নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে হাওড়া স্টেশনের পরিষেবা আরও গতিশীল হবে বলেই মনে করছে ভারতীয় রেল। যাত্রীদের ভোগান্তি কমানো, ট্রেন চলাচলের গতি বাড়ানো এবং ভবিষ্যতের বাড়তি চাপ সামলাতেই এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ডায়াবেটিস রোগীদের পায়ের ছোট ক্ষতও ডেকে আনতে পারে বড় বিপদ!

কানে ঢুকেছে মাছি বা পোকা? আতঙ্কে এই কাজ করলেই বিপদ, জানুন কী করবেন

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

দেবীর বিসর্জন অবধি নেভে না যজ্ঞ কুণ্ডের আগুন, জানুন বক্সী পরিবারের দুর্গাপুজোর ইতিহাস

আজকের রাশিফল: বিদেশ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে তর্ক এড়িয়ে চলুন

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ