নারকেল কাটার ফাঁকে আপন মনে গান গেয়ে নেট দুনিয়ায় শোরগোল ফেললেন যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  রাস্তার ধারে ডাব বিক্রি করছেন এক তরুণ, চারপাশে মানুষের ভিড়। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই সেই সাধারণ দৃশ্য বদলে গেল এক অসাধারণ দৃশ্যে। ছুরি হাতে ডাব কাটতে কাটতেই যুবক যখন গান ধরলেন, তখন পথচারীরা থমকে দাঁড়াতে বাধ্য হলেন। তার কণ্ঠের জাদু মুহূর্তে ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। এখন নেটদুনিয়ায় ভাইরাল সেই ‘গায়ক ডাবওয়ালা’।

একটা সময় ছিল, যখন বহু মানুষের প্রতিভা তাদের পেশার আড়ালেই হারিয়ে যেত।  তবে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার যুগ সেই ছবিটাই বদলে দিয়েছে। এখন রাস্তাঘাট, ছোট বাজার কিংবা সাধারণ মানুষের মধ্যেই খুঁজে পাওয়া যাচ্ছে অসাধারণ প্রতিভা। সম্প্রতি এমনই এক ভিডিও শেয়ার করেছেন শিবংশী পুত্র নামের এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী। ভিডিওর শুরুতেই তিনি বলেন, “আপনাদের একজন ডাব বিক্রেতার সঙ্গে পরিচয় করিয়ে দিই, যিনি দারুণ গান করেন।” এরপর দেখা যায়, ওই তরুণ ডাব কাটতে কাটতেই ‘দাবাং ৩’ ছবির জনপ্রিয় গান গাইছেন।

 

View this post on Instagram

 

A post shared by Shivanshi Soni (@soni_offside)

আরও পড়ুনঃ কাটোয়ায় ২১ বছর বয়সী কলেজ পড়ুয়াকে কুপিয়ে খুনের অভিযোগ, তদন্তে পুলিশ

তার গলায় গান শুনে আশেপাশের মানুষও দাঁড়িয়ে মন দিয়ে তার গান শুনতে শুরু করেন। ভিডিওটি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা বয়ে যায়। অনেকেই মন্তব্য করেছেন, ওই যুবকের গলা কোনও পেশাদার গায়কের চেয়ে কম নয়। একজন ব্যবহারকারী লিখেছেন, “ওর একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা উচিত। আরও মানুষ ওর গান শুনুক।” জানা গিয়েছে, ওই তরুণ গুরুগ্রাম সেক্টর ১৭ বাজার এলাকায় ডাব বিক্রি করেন। এই ভাইরাল ভিডিও যেন আবারও মনে করিয়ে দিল, প্রতিভা কখনও পরিচয়ের অপেক্ষায় থাকে না। কখনও রাস্তার ধারের ছোট দোকানেই লুকিয়ে থাকেন ভবিষ্যতের বড় শিল্পীরা। 

অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট

সন্ধ্যায় নতুন কিছু ট্রাই করতে চান? বানিয়ে ফেলুন চিকেন-চাউমিনের অমলেট

‘নরেন্দ্র নামটাকে ঘৃণা করি’, ভারতীয় বক্সারকে বলেছিলেন পাক খেলোয়াড়! শুনে যা বললেন মোদি…

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা, নিহত ১২, আহত একাধিক

অমানবিক! ফোন চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে গলায় ঝোলানো হল জুতোর মালা

আরজি-কর ঘটনার তদন্তে নয়া মোড়, বাজেয়াপ্ত নার্সের ফোন, কল রেকর্ড-তথ্য খতিয়ে দেখবে CBI

জমে যাবে দুপুরের ভোজ, বাড়িতেই বানান চিংড়ি মাছের তেলঝোল

রক্ষাকবচ মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে তড়িঘড়ি হাইকোর্টে ছুটলেন সুমিত

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

রোনাল্ডোর বিয়ে শুনে গির্জায় ভিড় সাধারণ মানুষের, কাদের বিয়ে হল জানেন?

‘কোথাও গেলে পুলিশকে জানাবেন,’ মমতাকে পরামর্শ শুভেন্দুর

মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৬২.৫ শতাংশ, মেধার তালিকায় এগিয়ে মেয়েরা