আপনার টুথপেস্ট নিরামিষ না আমিষ? একাধিক পণ্যের প্যাকেটে প্রতীক ব্যবহারের নির্দেশ কেন্দ্রের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাজার থেকে সাবান, শ্যাম্পু কিংবা টুথপেস্ট কেনার সময় প্যাকেটের গায়ে থাকা একটি ছোট্ট চিহ্নই এবার জানিয়ে দেবে, সেই পণ্যটি নিরামিষ উপাদানে তৈরি, নাকি তার মধ্যে রয়েছে প্রাণিজ উপাদান। খাবারের প্যাকেটে এত দিন যে ধরনের চিহ্ন দেখে ক্রেতারা নিরামিষ-আমিষের পার্থক্য বুঝতেন, এবার সেই ব্যবস্থাই চালু হচ্ছে প্রসাধনী ও দৈনন্দিন ব্যবহারের একাধিক পণ্যে।

কেন্দ্রীয় সরকার ‘Legal Metrology (Packaged Commodities) Rules, 2011’-এ সংশোধন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট-সহ বিভিন্ন প্রসাধনী ও পরিচর্যার সামগ্রীর প্যাকেটের গায়ে সংশ্লিষ্ট পণ্যের উপাদানের উৎস বোঝাতে নির্দিষ্ট চিহ্ন থাকা বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার থেকেই এই সংশোধিত নিয়ম কার্যকর হয়েছে।নতুন নিয়মে নিরামিষ উৎসের উপাদান ব্যবহার করা হলে প্যাকেটের মূল প্রদর্শনীর অংশে সবুজ রঙের বিন্দু থাকবে। অন্য দিকে, প্রাণিজ উৎসের উপাদান থাকলে ব্যবহার করতে হবে লাল অথবা বাদামি রঙের বিন্দু। প্যাকেটের সামনের উপরের দিকে এই চিহ্ন রাখার কথা বলা হয়েছে, যাতে দোকানে কেনাকাটার সময় ক্রেতার চোখে সহজেই পড়ে।

আরও পড়ুনঃ ১২৫ বছর বয়সে ‘সবচেয়ে প্রবীণ’ ভোটার পেলেন SIR-এর নোটিস

অর্থাৎ, এত দিন যে প্রশ্নের উত্তর জানতে অনেকেই প্যাকেটের উপাদানের তালিকা খুঁজতেন, এবার সেই তথ্য মিলবে চোখের সামনেই। সাবান থেকে টুথপেস্ট, শ্যাম্পু থেকে প্রসাধনী-দৈনন্দিন ব্যবহারের সামগ্রী কেনার সময় পছন্দের ভিত্তিতে পণ্য বেছে নেওয়া আরও সহজ হবে বলেই মনে করা হচ্ছে।

পুজোর মধ্যেই ভোটের বাদ্যি, ষষ্ঠীর দিনেই কোয়েলের ছেড়ে দেওয়া রাজ্যসভা আসনে নির্বাচন

হার্ট অ্যাটাকের সময় বাড়িতে একা? নিজেকে সামলাতে মাথায় রাখুন এই ৪ পদ্ধতি

গনেশ উৎসব চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা! ফুটন্ত সম্বরের পাত্রে পড়ে মৃত্যু মহিলার

ডেডলাইন শেষ, স্পিকারের নোটিসের জবাব দিতে আরও ৪ সপ্তাহ সময় চাইছেন সুদীপ-কাকলিরা

সুখবর! পুজো পরেই অ্যাকাউন্টে ঢুকবে আবাসের ৬০ হাজার টাকা, পাবেন ৩০ লক্ষ পরিবার

বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর গুহাতেই সংসার! সন্তানদের নিয়ে ‘পাতালঘরে’ ফিলিস্তিনি পরিবার

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, কুলুতে খাদে গাড়ি পড়ে মৃত ৪

১২৫ বছর বয়সে ‘সবচেয়ে প্রবীণ’ ভোটার পেলেন SIR-এর নোটিস

প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টি, আরও বাড়বে দাপট! রাজ্যের কোন কোন জেলায় ভারী বর্ষণ?

টাইফুন ‘দুজুয়ান’-এর তাণ্ডবে বিপর্যস্ত জাপান! ভূমিধসে মৃত ২, নিখোঁজ একাধিক

ভাঙড় কলেজে বিক্ষোভ ও অশান্তির ঘটনায় গ্রেফতার ৪, ধৃতদের আজই পেশ আদালতে

মর্মান্তিক! সরকারি হাসপাতালে এসি বিস্ফোরণে মৃত্যু দুই সদ্যোজাতের

মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক শুভেন্দুর, বাংলায় বিনিয়োগ বাড়াতে বড় পদক্ষেপে মুখ্যমন্ত্রী