ভয়ঙ্কর কাণ্ড! রান্নাঘরে ঢুকে দুধ-ঘি সাবাড় করে পালাল ভাল্লুক, তটস্থ গ্রামবাসীরা

কী কাণ্ড! ঘরে ঢুকে দুধ এবং ঘি খেয়ে পালাল ভাল্লুক বাবাজি, আর কেউ টেরও পেল না! যদিও একটু এদিক-সেদিক হলেই ঘটতে পারত মহাবিপদ!

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! ঘরে ঢুকে দুধ এবং ঘি খেয়ে পালাল ভাল্লুক বাবাজি, আর কেউ টেরও পেল না! যদিও একটু এদিক-সেদিক হলেই ঘটতে পারত মহাবিপদ! হ্যাঁ, রাজস্থানের বাজোলি গ্রামে নতুন করে ভাল্লুকের উৎপাত বেড়েছে। যাতে রীতিমতো ঘরে খাবার রাখা দায় হয়ে পড়েছে। ভয়ে তটস্থ হয়ে উঠেছেন স্থানীয় লোকজন। ইতিমধ্যেই ভাল্লুকটিকে উদ্ধারের জন্যে বন বিভাগের কাছে আবেদন জানিয়েছেন স্থানীয় লোকজন। অথচ এই অঞ্চলে দিন কয়েক আগেই বাঘের উৎপাত বেড়েছিল বলে জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। বাঘটিকে কোনভাবে শান্ত করা সম্ভব হয়েছে। বাঘের পর এবার ভাল্লুকের উৎপাত শুরু হয়েছে এই অঞ্চলে। পাশাপাশি বাঁদরের উৎপাতও চলছে।

তবুও নির্বিকার বন বিভাগ। যদিও বাঁদরের জন্যেও ভুক্তভোগী রাজস্থানের একাধিক গ্রাম। যেখানে বাঁদরের উৎপাতে রান্নাঘর খাবার রাখা যায়না, যারা আবাসিক এলাকায় ঢুকে রান্নাঘর থেকে খাবার খেয়ে নেয়। তবে এবার বাঁদর নয়, বরং একটি ভাল্লুকের অত্যাচারে তটস্থ রাজস্থানের বাজোলি গ্রাম। জানা গিয়েছে, রাজস্থানের রণথম্ভোর টাইগার রিজার্ভ সংলগ্ন বাজোলির গ্রামবাসীরা কয়েক সপ্তাহ ধরে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। গ্রামবাসীদের দাবি, রাত হলেই লোকালয়ে ঢুকে পড়ছে ভাল্লুকটি। তাঁদের বাড়ির দরজা-জানালা ভেঙে দুধ, ঘি, দই এবং অন্যান্য খাবার খেয়ে নিচ্ছে ভাল্লুকটি। এই বিষয়টি সম্পর্কে বন বিভাগ কে অবহিত করলেও তারা কেবল একটি খাঁচা তৈরি করেছে। তাকে খাঁচায় ঢোকানোর চেষ্টা করেছে। কিন্তু তবুও ভাল্লুকটিকে ধরার জন্যে কোনও উপযুক্ত ব্যবস্থা নেয়নি। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে, রাতে একটি ভাল্লুক দুধের থলি বা দইয়ের বাক্স মুখে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসছে। তারপর এটি বেড়ার দিকে পালিয়ে যায়। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত গোটা গ্রামবাসী।

গ্রামবাসীরা বন বিভাগের কাছে উদ্ধারকারী দল পাঠিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ভাল্লুকটিকে ধরার দাবি জানিয়েছেন। অন্য একটি ঘটনায়, আজ সকালে রাজস্থানের একটি হেলিপ্যাডের কাছে রণথম্ভোর জাতীয় উদ্যান থেকে বেরিয়ে আসা একটি বাঘকে দেখা গিয়েছে। বন বিভাগের একটি দল তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে বাঘটিকে শান্ত করে জঙ্গলে ফিরিয়ে নিয়ে যায়। রণথম্ভোরে ৭০টিরও বেশি বাঘের আবাস স্থল। কিন্তু বর্তমানে এই এলাকায় বাঘ দেখা সাধারণ হয়ে উঠেছে। তাই কর্তৃপক্ষ দর্শনার্থীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। এদিকে গত মাসে, রণথম্ভোরের একটি হোটেলের ভেতর থেকে একটি বাঘিনীকে ধরা হয়েছিল।

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর