নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

Share:

নিজস্ব প্রতিনিধি, গোরখপুর: গ্রেফতারের পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। আর সেখানেই ১০ বছরের নাবালিকাকে অপহরণ করে খুনের ঘটনায় অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে উত্তম-মধ্যম দিলেন চিকি‍ৎসক-নার্সরা। কোনও ক্রমে জনরোষ থেকে অভিযুক্তকে রক্ষা করেন পুলিশ আধিকারিকরা। বেনজির ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩০ জুলাই) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের খাসতালুক গোরখপুরে।

গোরখপুরের সিনিয়র পুলিশ সুপার কৌস্তভা জানিয়েছেন, গত মঙ্গলবার (২৮ জুলাই) বড় বোনকে খাবার পৌঁছে দিতে গোরখপুর জেলা হাসপাতালে এসেছিল ১০ বছরের এক নাবালিকা। কিন্তু রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। ওই ঘটনা নিয়ে শোরগোল পড়ে যায়। হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা যায়, হাসপাতালের বাইরে ওই নাবালিকার সঙ্গে কথা বলছেন পুলিশের কনস্টেবল অভিষেক যাদব। তার খানিকবাদে নিজের মোটরসাইকেলের পিছনে নাবালিকাকে চাপিয়ে নিয়ে চলে যাচ্ছে। এর পরেই অভিষেককে আটক করে জেরা করা হয়। জেরার মুখে স্বীকার করে, নাবালিকাকে অপহরণ করে নিয়ে গিয়ে খুন করে নদীতে ফেলে দিয়েছে। এদিন সকালে নদী থেকে উদ্ধার হয় ওই নাবালিকার লাশ। অপহরণ ও খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কনস্টেবল অভিষেক যাদবকে (৩৫) গ্রেফতার করা হয়। এই প্রথম নয়, এর আগে ২০২৫ সালে পশ্চিমবঙ্গের এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল অভিষেকের বিরুদ্ধে। ওই অভিযোগে জেল-ও খাটতে হয়েছিল।

গ্রেফতারের পরে ধৃত অভিষেক যাদবকে এদিন বেলা আড়াইটা নাগাদ স্বাস্থ্য পরীক্ষার জন্য গোরখপুর হাসপাতালে নিয়ে যান পুলিশ আধিকারিকরা। নাবালিকার খুনিকে দেখেই ক্ষোভে ফেটে পড়েন হাসপাতালের চিকি‍ৎসক-নার্স ও কর্মীরা। পুলিশের ঘেরাটোপে থাকা অভিষেককে ধরে উত্তমমধ্যম শুরু করে দেন তাঁরা। প্রথমে খানিকটা হতচকিত হয়ে পড়েন পুলিশ আধিকারিকরা। কোনও ক্রমে ওই জনরোষ থেকে বাঁচিয়ে নিরাপদ দুরত্বে নিয়ে যান অভিযুক্ত কনস্টেবলকে।

 

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই