স্ত্রীকে ছেড়ে অন্য মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক, বিজেপি নেত্রীর ছেলের কীর্তি ফাঁস

বিজেপি মহিলা মোর্চার প্রাক্তন সভাপতির ছেলের আপত্তিজনক ভিডিও ফাঁস হল সোশ্যাল মিডিয়ায়। যেখানে বিজেপি মহিলা মোর্চার প্রাক্তন সভাপতির ছেলেকে অশ্লীল অবস্থায় দেখা যাচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লজ্জাজনক কাণ্ড! বিজেপি মহিলা মোর্চার প্রাক্তন সভাপতির ছেলের আপত্তিজনক ভিডিও ফাঁস হল সোশ্যাল মিডিয়ায়। যেখানে বিজেপি মহিলা মোর্চার প্রাক্তন সভাপতির ছেলেকে অশ্লীল অবস্থায় দেখা যাচ্ছে। ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের মৈনপুরী জেলায়। সেখানকার বিজেপি মহিলা মোর্চার প্রাক্তন সভাপতির ছেলে শুভম গুপ্তা ওরফে রবি গুপ্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তাঁরই স্ত্রী শীতল। শহরের একজন স্বনামধন্য পরিবারের সদস্যের এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রীতিমতো তোলপাড় শুরু হয়েছে উত্তরপ্রদেশের রাজনীতি মহলে। জানা গিয়েছে, শুভম গুপ্তের অনেক আপত্তিকর এবং অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরপরেই মুখ খুলতে বাধ্য হয়েছেন শুভমের স্ত্রী। শুভমের স্ত্রীর দাবি, শুভমের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল ২০২১ সালের ২০ নভেম্বর করহাল থানা এলাকায়।

বিয়ের পরপরই শুভমের সঙ্গে তাঁর সম্পর্ক তিক্ত হতে শুরু করে। শুধু তাই নয়, বিয়ের পরেও শুভমের মৈনপুরী শহরের একজন মহিলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এমনকী তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কের বেশ কয়েকটি ভিডিও তৈরি করেছিলেন শুভম। আর সেটি ইচ্ছাকৃতভাবে তাঁর স্ত্রীকে দেখিয়েছিলেন। স্বামীর এত কুকীর্তির কথা জানা সত্ত্বেও তিনি মুখ খুলতে পারেননি। কারণ তাঁর স্বামী যে শহরের গণ্যমান্য বিজেপি নেতার পরিবারের সদস্য। এ প্রসঙ্গে শুভমের স্ত্রী জানিয়েছেন যে, যখন তিনি এইসব কাজের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, তখন শুভম তাঁকে মেরে ফেলার হুমকি দিতেন। রাজনীতি পরিবারের সন্তান হওয়ার সুযোগ নিতেন। বলতেন, তাঁর মা একজন বিজেপি নেত্রী, তার বড় নেতাদের সঙ্গে যোগাযোগ আছে, কেউ তাঁর কিছু করতে পারবে না। এমনকী এমন অভিযোগ আনার জন্যে তাঁকে বেশ কয়েকবার ক্ষুধার্ত রাখা হয়েছিল।

ঘরে আটকে রেখে তাঁর উপর নির্যাতন চালানো হয়েছিল। শুধু তাই নয়, শুভম তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন। একবার শুভম তাঁকে সিগারেট দিয়ে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল। এরপর তিনি বাধ্য হয়ে পুলিশকে ফোন করলে রাজনৈতিক ক্ষমতার কারণে মামলাটি ধামাচাপা পড়ে যায়। কিন্তু অবশেষে শুভমের স্ত্রী মহিলাটি মৈনপুরী মহিলা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন, যার ভিত্তিতে পুলিশ শুভম গুপ্ত, তার মা এবং আরও দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তবে বিষয়টি এখানেই থেমে থাকেনি। শুভমের অশ্লীল ভিডিও ভাইরাল নিয়ে আরেক মহিলাও শুভমের বিরুদ্ধে মুখ খুলেছেন। তিনি শুভমের স্ত্রী এবং তার দুই আত্মীয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। তাঁর অভিযোগ যে, ভিডিওগুলি তার অনুমতি ছাড়াই ভাইরাল করা হয়েছে। শুভমের স্ত্রী এবং তার আত্মীয়রা তার ভিডিওটি ভাইরাল করেছে। এবার দুদিক দিয়েই আইনী চাপের মুখে পড়ে গিয়েছেন শুভম। পুলিশ দুটি মামলাই নথিভুক্ত করেছে এবং তদন্ত শুরু করেছে।

শুভম গুপ্ত কে?

শুভম গুপ্ত মৈনপুরী শহরের একটি বিখ্যাত মিষ্টির দোকানের মালিকের ছোট ভাই। তার পরিবার শহরের বিশিষ্ট এবং রাজনৈতিকভাবে সক্রিয় পরিবারগুলির মধ্যে গণ্য হয়। তার মা বিজেপি মহিলা মোর্চার প্রাক্তন শহর সভাপতি ছিলেন। তবে এই বিষয়টি প্রকাশ্যে আসার পর, বিজেপি সংগঠন এই নেতার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। জানিয়েছেন যে, দলবিরোধী কার্যকলাপের কারণে শুভমের মাকে অনেকদিন আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই ধরণের কোনও ব্যক্তি দলের কোনও পদে অধিষ্ঠিত নন। জানিয়ে রাখি, শুভম গুপ্তের অশ্লীল ভিডিওর সংখ্যা একশোরও বেশি। এই ভিডিওগুলি বিভিন্ন জায়গায় রেকর্ড করা হয়েছিল। এগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই পুরো জেলায় আলোড়ন পড়ে গিয়েছে। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও এই পুরো বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি এই ধরনের বিষয়ে বিজেপিকে লক্ষ্য করে বলেছেন যে, সরকারের উচিত এই ধরনের ক্ষেত্রে দ্রুত এবং ন্যায্য পদক্ষেপ নেওয়া।

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর