Loading live market data...
Loading active stocks...
Connecting...

শপথ নেওয়ার পরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনের সঙ্গে দেখা করলেন বিজয়

আজ সোমবার (১১ মে) পূর্বসূরি তথা তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের সঙ্গে তাঁর চেন্নাইয়ের বাসভবনে দেখা করলেন বিজয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: তামিলনাড়ুতে নতুন সরকার গঠন করেছে তামিলাগা ভেট্ট্রি কাজাগাম তথা টিভিকে। রবিবার (১০ মে) সর্বসম্মতিক্রমে চেন্নাইয়ের জহরলাল নেহেরু স্টেডিয়ামে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন টিভিকে সুপ্রিমো তথা সুপারস্টার থালাপথি বিজয়। আর শপথ নেওয়ার পরদিনই তথা আজ সোমবার (১১ মে) পূর্বসূরি তথা তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের সঙ্গে তাঁর চেন্নাইয়ের বাসভবনে দেখা করলেন বিজয়। তামিলনাড়ুতে বিজয়ের দলের জয় সে রাজ্যের কয়েক দশকের ডিএমকে-এআইডিএমকে জোট ভেঙে দিয়েছে। তবে বৈঠকে দুই নেতার মধ্যে কী আলোচনা হয়েছে, তা জানা যায়নি। নির্বাচনে বিশাল জয়ের পর প্রথমেই স্ট্যালিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিজয়।

স্ট্যালিনের বাসভবনে তাঁর ছেলে উদয়নিধি স্ট্যালিনের সঙ্গেও দেখা করেছেন বিজয়। যিনি বিজয়কে তাঁদের বাড়িতে স্বাগত জানান এবং উষ্ণ আলিঙ্গন করেন। কয়েকটি ভিডিওতে দেখা গিয়েছে, কালো রঙের পোশাকে বিজয় হাতজোড় করে ডিএমকে প্রধানকে অভিবাদন জানাচ্ছেন। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ১০৮ আসনে জয় পেয়েছে বিজয়ের দল টিভিকে। তবে সরকার গঠনের জন্যে বিজয়ের দলের প্রয়োজন ছিল ১১৮ আসনের। শেষমেষ কংগ্রেস-সহ পাঁচ দলের সমর্থন পাওয়ার পর বিজয়ের দল তামিলনাড়ুর সংখ্যা গরিষ্ঠ দলে পরিণত হন। এবং ১০ মে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি শপথ নিয়েছেন। জল্পনা ছিল, বিজয়ের দল তামিলনাড়ুর সরকার গঠন না করলে ডিএমকে এবং এআইএডিএমকের মতো দলগুলো জোট বাঁধতে পারে। কিন্তু তা হয়নি।

শেষমেষ কংগ্রেস-সহ ৫ রাজনৈতিক দলের সমর্থনে তামিলনাড়ুর মসনদে বসলেন থালাপথি বিজয়। গতকাল বিজয়ের দায়িত্ব গ্রহণের পরেই তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন স্ট্যালিন। এবং জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করার দাবি জানিয়েছিলেন। এদিকে শপথ গ্রহণের পর প্রথম ভাষণে বিজয় বলেছিলেন যে, ‘পূর্ববর্তী সরকার ১০ লক্ষ কোটি টাকার ঋণ রেখে গিয়েছে এবং রাজকোষ খালি করে দিয়েছে।’ বিজয় নিজেকে একজন ‘সাধারণ মানুষ’ হিসেবে বর্ণনা করে আরও বলেন, তিনি কোনও মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে প্রতারিত করবেন না। বরং প্রকৃত, ধর্মনিরপেক্ষ ও সামাজিক ন্যায়বিচারের এক নতুন যুগের সূচনা করবেন।

নির্বাচনে প্রভাব ফেলেছে এসআইআর সওয়াল কল্যাণের, পাল্টা কী জবাব শীর্ষ আদালতের?‌

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

বিশ্বকাপ ফাইনালে পেনাল্টি মিসের ঘটনা এখনও স্বপ্নে ভেসে ওঠে বাজ্জোর

দেশের মধ্যে সেরা ৫ গনপতি বাপ্পার মন্দির! জানেন কী কোথায় ?

ঘামাচির অত্যাচারে অতিষ্ঠ ? জেনে নিন কিছু ঘরোয়া উপায়

জেনে নিন ভিটামিন সি সম্পর্কে অজানা তথ্য

এক টুকরো ছোলার ডালে ফুটে উঠল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি

স্যামসাংয়ের বিরুদ্ধে দেড় কোটি ডলারের মামলা ডুয়া লিপার

ষাট বছরের পরে পদে থাকা আধিকারিকদের বাদ, বড় প্রশাসনিক সিদ্ধান্ত রাজ্যের

মোথাবাড়ি কাণ্ডের তদন্ত দু’মাসের মধ্যে শেষ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সরকারি চাকরিতে আবেদনে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

চন্দ্রনাথ রথ খুনে তিন অভিযুক্তের ১৩ দিনের CID হেফাজতের নির্দেশ

জামিন পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি

বিজেপির বিজয় মিছিলে দুর্ঘটনা, আহত একাধিক কর্মী, ব্যাপক চাঞ্চল্য নদিয়ায়