Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিজেপির বিজয় মিছিলে দুর্ঘটনা, আহত একাধিক বিজেপি কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপির বিজয় মিছিলে মর্মান্তিক ঘটনা। ট্রেনের ইলেকট্রিক শক লেগে আহত একাধিক বিজেপি কর্মী। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা। ঘটনাটি ঘটেছে নদিয়ার তাহেরপুর থানার কালীনারায়নপুর বেড়া কামগাছি এলাকায়। সূত্রের খবর,  রবিবার (১১ মে) দুপুরে ওই এলাকায় একটি বিজয় মিছিলের আয়োজন করে বিজেপি, যেখানে ব্যবহার করা হয়েছিল ডিজে মাইক। ওই ডিজে মাইকের উপরের অংশে বসে ছিল এক বিজেপি কর্মী। অভিযোগ,  সেই সময় রেলগেট পেরিয়ে যাওয়ার সময় ট্রেনের তারে বৈদ্যুতিক সংযুক্ত হয়ে ঘটনাস্থলে আহত হয় এক বিজেপি কর্মী। যদিও তাকে বাঁচাতে গিয়ে আরও কয়েকজন বিজেপি কর্মী একই সাথে জখম হয়।

এরপর তড়িঘড়ি আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভেস্তে যায় বিজেপির বিজয় মিছিল। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন জখম বিজেপি কর্মীরা। তবে কিভাবে এমন ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে নদিয়ার তাহেরপুর থানার পুলিশ। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রেল চলাচলে কোনও বাধা-বিপত্তি হয়নি।

পাশাপাশি, বিজেপির বিজয়া মিছিল ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল গঙ্গাসাগর। রবিবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার সাগর দ্বীপের মুড়িগঙ্গা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের এক বুথ সভাপতির বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাকে ঘিরে রাতভর থমথমে পরিস্থিতি তৈরি হয় এলাকায়।মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

এক টুকরো ছোলার ডালে ফুটে উঠল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি

স্যামসাংয়ের বিরুদ্ধে দেড় কোটি ডলারের মামলা ডুয়া লিপার

ষাট বছরের পরে পদে থাকা আধিকারিকদের বাদ, বড় প্রশাসনিক সিদ্ধান্ত রাজ্যের

চন্দ্রনাথ রথ খুনে তিন অভিযুক্তের ১৩ দিনের CID হেফাজতের নির্দেশ

জামিন পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, ভর্তি হাসপাতালে

পালাবদলাতেই বাতিল ‘স্বাস্থ্যসাথী’, নতুন সরকারের দিকে তাকিয়ে টলিউডের শিল্পীমহল

WhatsApp-এ এল বিয়ের আমন্ত্রণপত্র , ক্লিক করতেই সর্বনাশ!

বিশেষ একজনের পরামর্শ সবকিছু বদলে দিয়েছে, ঝড়ো অর্ধশতরানের রহস্য জানালেন উর্ভিল

মোথাবাড়ি কাণ্ডের তদন্ত দু’মাসের মধ্যে শেষ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সরকারি চাকরিতে আবেদনে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রধানমন্ত্রী মোদির বার্তার পর জরুরি বৈঠকে রাজনাথ সিং, বড় কিছু ঘোষণার পথে কেন্দ্র?

বিজেপির বিজয় মিছিলে দুর্ঘটনা, আহত একাধিক বিজেপি কর্মী

‘‌জনগণনার কাজ আজ থেকেই শুরু করল পশ্চিমবঙ্গ সরকার’‌, ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী হয়েই অসম সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী