মোথাবাড়ি কাণ্ডের তদন্ত দু’মাসের মধ্যে শেষ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি : মোথাবাড়ি কাণ্ডে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। আগামী দু মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। আজ, সোমবার (১১ মে) এনআইএ-কে এমনটাই নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। একই সঙ্গে এই মামলায় তদন্ত কতদূর এগিয়েছে, তাও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানাতে বলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। 

এসআইআর সংক্রান্ত বিষয়ে শুনানির জন্য গত ১ এপ্রিল মালদহের কালিয়াচক বিধানসভার মোথাবাড়িতে গিয়েছিলেন সাতজন বিচারক। সেখানকার কালিয়াচক ১ নং বিডিও অফিসে এসআইআরে বিচারাধীন থাকা ভোটারদের শুনানি চলাকালীন তীব্র বিক্ষোভ দেখা দেয়। বিডিও অফিসের মধ্যেই ওই সাত বিচারকদের আটকে রাখার অভিযোগ ওঠে। গভীর রাত পর্যন্ত তাঁদের আটকে রেখে বিডিও অফিসের বাইরে চলে তাণ্ডব। সেই ঘটনায় ক্ষোভপ্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। রাজ্য প্রশাসনকে তীব্র ভর্ৎসনা করে মোথাবাড়ি কাণ্ডের পুরো তদন্তভার এনআইএ-এর হাতে দেয় দেশের শীর্ষ আদালত। এই বিষয় নিয়ে তদন্ত চালাচ্ছে এনআইএ। ওই দিনের ঘটনার খুঁটিনাটি বিচারকদের কাছ থেকে জানতে চেয়েছে তদন্তকারীরা।

মোথাবাড়ি কাণ্ডে জোরদার তদন্ত চালানোর পাশাপাশি ধরপাকড়ও অব্যাহত রেখেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এই ঘটনায় এখনও পর্যন্ত ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত যাতে আরও দ্রুত গতিতে হয় তারজন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। আগামী ২ মাসের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট পেশ করার কথা বলা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, মোথাবাড়ি কাণ্ডে রাজ্য পুলিশের দায়ের করা এফআইআরগুলোর তদন্ত করছে এনআইএ। এই বিষয়ে একটি রিপোর্টও আদালতে জমা করেছে এনআইএ। সোমবার শীর্ষ আদালতে মোথাবাড়ি কাণ্ডের শুনানি ছিল। সেখানে সময় বেঁধে দেওয়া হয়েছে।  

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচরের সাহায্য নিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

আবাস যোজনার ঘরের সন্ধানে গিয়ে বিডিও অফিস থেকে চুরি গেল সাইকেল!

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব

কৃষ্ণনগর সদর হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী, যা দেখলেন তিনি…

আজব কাণ্ড, সোনা-রুপোর গয়নার সঙ্গে ৩০ কেজি চিনি নিয়ে চম্পট চোরের