বিশ্বকাপ ফাইনালে পেনাল্টি মিসের ঘটনা এখনও স্বপ্নে ভেসে ওঠে বাজ্জোর

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপের মঞ্চে একটি মুহূর্তই বদলে দিতে পারে খেলোয়াড়দের পুরো ক্যারিয়ার। ফুটবল ইতিহাসে এমন বহু ঘটনা রয়েছে, যেখানে একটি পেনাল্টি মিস হয়ে উঠেছে খেলোয়াড়ের জীবনের সবচেয়ে বড় আক্ষেপ। ঠিক তেমনই একটি স্মৃতি আজও ভুলতে পারেননি তারকা ফুটবলার রবার্তো বাজ্জো। জানিয়েছেন ১৯৯৪ সালে বিশ্বকাপের ফাইনালে পেনাল্টি মিসের সেই ঘটনা এখনও নাকি তার স্বপ্নে ফিরে আসে।

দীর্ঘ তিন দশক পর আবারও সেই ক্ষতের কথা মনে করলেন বাজ্জো। ইতালির সংবাদমাধ্যম ‘কোরেইরে দেল্লা সেরা’কে দেওয়া এক সাক্ষাৎকারে ১৯৯৪ সালে ব্রাজিলের বিপক্ষে মিস করা সেই পেনাল্টির কথা স্মরণ করেন তিনি। ইতালির কিংবদন্তি খেলোয়াড় জানান, জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর একটি ছিল সেই পেনাল্টি মিস। মাঠে তখন কোটি কোটি দর্শকের চোখ তার দিকে। দলের আশা-ভরসা ছিল তার কাঁধে। কিন্তু গুরুত্বপূর্ণ সেই শটটি করতে না পারার যন্ত্রণা আজও তাকে তাড়া করে বেড়ায়। তাঁর কথায়, “অনেক বছর কেটে গিয়েছে। তবুও মাঝে মাঝে ঘুমের মধ্যে সেই মুহূর্তটা ফিরে আসে। মনে হয় যদি আরেকটা সুযোগ পেতাম!” এই স্বীকারোক্তি ফুটবলপ্রেমীদেরও আবেগপ্রবণ করে তুলেছে।

আরও পড়ুন: ক্রিকেট খেলতে গিয়ে মাথার খুলি উদ্ধার! একই এলাকায় ফের মানব কঙ্কাল ঘিরে রহস্য

বাজ্জো বলেছেন,  ‘পুরো ইতালির মানুষের কাছে নিজেকে অপরাধী মনে করেছিলাম। মনে হয়েছিল কোথাও অদৃশ্য হয়ে যাই। এটা ছিল ভীষণ লজ্জার, এমন এক ঘটনা যা সারা জীবনের জন্য স্থায়ী হয়ে রয়েছ গিয়েছে।” এর পরেই তাঁর মনের যন্ত্রণার কথা উল্লেখ করে বলেন, “কখনো কখনো হুট করে ঘুম ভেঙে যায়, মনে হয় আমি গোল করেছি, তারপর আবার বাস্তবে ফিরে আসি।”

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের