Loading live market data...
Loading active stocks...
Connecting...

স্যামসাংয়ের বিরুদ্ধে দেড় কোটি ডলারের মামলা ডুয়া লিপার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  টেলিভিশন বিক্রির বিজ্ঞাপনে অনুমতি ছাড়াই ছবি ব্যবহার করার অভিযোগে  প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকসের বিরুদ্ধে প্রায় দেড় কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করেছেন ব্রিটিশ পপ তারকা ডুয়া লিপা। তিনি জানিয়েছেন, অনুমতি ছাড়াই তার ছবি ব্যবহার করা হয়েছে টেলিভিশনের বিজ্ঞাপনে। 

সূত্রের খবর, ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে দায়ের করা মামলায় ডুয়া লিপা অভিযোগ করেন, স্যামসাং তাদের বিক্রয়যোগ্য টেলিভিশনের কার্ডবোর্ডের বাক্সে তার কপিরাইট সংরক্ষিত ছবি ব্যবহার করেছে। এতে সাধারণ ক্রেতাদের মধ্যে এমন ধারণা তৈরি হয়েছে যে, তিনি ব্যক্তিগতভাবে স্যামসাংয়ের পণ্যের প্রচারণার সঙ্গে যুক্ত রয়েছেন। এর মাধ্যমে কোম্পানিটি বাণিজ্যিকভাবে লাভবান হয়েছে বলেও দাবি করা হয়েছে। মামলার নথিতে উল্লেখ করা হয়, ব্যবহৃত ছবিটির শিরোনাম ‘ডুয়া লিপা ব্যাকস্টেইজ অ্যাট অস্টিন সিটি লিমিটস, ২০২৪’। ছবিটির সম্পূর্ণ মালিকানা ও স্বত্ব ডুয়া লিপার অধীনেই রয়েছে। অথচ তার কোনো অনুমতি ছাড়াই ছবিটি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

ডুয়া লিপার আইনজীবীরা আদালতে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ও মন্তব্যের স্ক্রিনশট জমা দিয়েছেন। সেখানে দেখা যায়, অনেক ভক্ত টেলিভিশনের বাক্সে প্রিয় গায়িকার ছবি দেখে পণ্যটি কিনতে আগ্রহ প্রকাশ করেছেন। একজন ভক্ত মন্তব্য করেন, “শুধু ডুয়া লিপার ছবি থাকার কারণেই আমি এই টিভিটি কিনব।”মামলায় আরও বলা হয়েছে, গত বছরের জুনে বিষয়টি জানতে পেরে ডুয়া লিপা স্যামসাংকে ছবি ব্যবহার বন্ধের অনুরোধ জানান। তবে কোম্পানিটি বারবার সেই অনুরোধ উপেক্ষা করেছে বলে অভিযোগ করেন তার আইনজীবীরা।কপিরাইট ও ট্রেডমার্ক লঙ্ঘনের পাশাপাশি ‘পাব্লিসিটি রাইটস’ বা ব্যক্তিগত পরিচিতি অপব্যবহারের অভিযোগও আনা হয়েছে স্যামসাংয়ের বিরুদ্ধে। ডুয়া লিপার পক্ষের দাবি, এই অননুমোদিত ব্যবহার তার ব্র্যান্ড ভ্যালু ও দীর্ঘদিনের গড়ে তোলা ভাবমূর্তির জন্য ক্ষতিকর হয়ে উঠছে।

শপথ নেওয়ার পরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনের সঙ্গে দেখা করলেন বিজয়

এক টুকরো ছোলার ডালে ফুটে উঠল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি

ষাট বছরের পরে পদে থাকা আধিকারিকদের বাদ, বড় প্রশাসনিক সিদ্ধান্ত রাজ্যের

চন্দ্রনাথ রথ খুনে তিন অভিযুক্তের ১৩ দিনের CID হেফাজতের নির্দেশ

জামিন পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি

বিজেপির বিজয় মিছিলে দুর্ঘটনা, আহত একাধিক কর্মী, ব্যাপক চাঞ্চল্য নদিয়ায়

WhatsApp-এ এল বিয়ের আমন্ত্রণপত্র , ক্লিক করতেই সর্বনাশ!

বিশেষ একজনের পরামর্শ সবকিছু বদলে দিয়েছে, ঝড়ো অর্ধশতরানের রহস্য জানালেন উর্ভিল

মোথাবাড়ি কাণ্ডের তদন্ত দু’মাসের মধ্যে শেষ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সরকারি চাকরিতে আবেদনে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রধানমন্ত্রী মোদির বার্তার পর জরুরি বৈঠকে রাজনাথ সিং, বড় কিছু ঘোষণার পথে কেন্দ্র?

‘‌জনগণনার কাজ আজ থেকেই শুরু করল পশ্চিমবঙ্গ সরকার’‌, ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী হয়েই অসম সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী

জমে উঠেছে লড়াই, আইপিএলে প্লে-অফের দৌড়ে টিকে রয়েছে যে ৮টি দল