বিহারে জঙ্গলরাজ, এবার সমস্তিপুরে সঙ্গী যুবককে মারধরের পর তরুণীর শ্লীলতাহানি

Share:

নিজস্ব প্রতিনিধি: বিহারের জামুইয়ের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের নাবালিকাকে হেনস্থার অভিযোগ। এবার ঘটনাস্থল  সমস্তিপুর। ভাইরাল ভিডিও ঘিরে ফের উত্তপ্ত বিহার। বাঁধের ধারে এক নাবালিকা ও এক কিশোরকে ঘিরে আচমকাই শুরু হয় একদল যুবকের তাণ্ডব। অভিযোগ, প্রথমে কিশোরকে মারধর করে সরিয়ে দেওয়া হয়, এরপর নাবালিকাকে ঘিরে চলে অশালীন আচরণ ও হেনস্থা। ভিডিও প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই চার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কর্পূরি গ্রাম থানা  থানা এলাকার জগৎসিংহপুরের বাঁধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার (২৩ সেপ্টেম্বর) নাবালিকা ও তার সঙ্গে থাকা এক কিশোর বাইকে করে জগৎসিংহপুরের বাঁধ এলাকায় গিয়েছিল। সেখানে তারা কিছুক্ষণ কথা বলছিল। সেই সময় কয়েকজন যুবক তাদের ঘিরে ফেলে বলে অভিযোগ। প্রথমে ওই কিশোরকে মারধর করা হয়। এরপর সে ঘটনাস্থল থেকে চলে গেলে নাবালিকাকে ঘিরে শুরু হয় দুর্ব্যবহার। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েকজন যুবক নাবালিকাকে ঘিরে রয়েছে। সে বারবার তাদের বাধা দেওয়ার চেষ্টা করছে এবং সরে যেতে চাইছে। অভিযোগ, ওই যুবকেরা তার কাছে নাম-ঠিকানা জানতে চায় এবং অশালীন ভাষায় কথা বলে। নাবালিকা সঙ্গে থাকা কিশোরকে নিজের ভাই বলে পরিচয় দেওয়ার পরও পরিস্থিতির বদল হয়নি বলে অভিযোগ।   

আরও পড়ুন: বারবার সতর্ক করেছিলেন যাত্রীরা, গুরুত্ব দেননি চালক! আগুন লাগার আগে বাসে ঠিক কী ঘটেছিল?

ভিডিওটি প্রকাশ্যে আসার পরই তদন্তে নামে সমস্তিপুর থানার পুলিশ। পুলিশ সুপার অরবিন্দ প্রতাপ সিংয়ের নির্দেশে অভিযুক্তদের শনাক্ত করার কাজ শুরু হয়। পরে চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ভিডিওতে থাকা অন্য ব্যক্তিদের ভূমিকা এবং ঘটনার সম্পূর্ণ পরিস্থিতিও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ভাইরাল ভিডিওর সত্যতা, ঘটনার পরিস্থিতি এবং প্রত্যেক অভিযুক্তের ভূমিকা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।   

রাজ্যের সবুজ সঙ্কেত মিললে তিন মাসের মধ্যে টেট নিতে প্রস্তুত, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

‘জ্ঞানেশ কুমারকে পদ্ম বিভূষণ দেওয়া উচিত’, মুখ্য নির্বাচন কমিশনারের পাশে শমীক

হাইকোর্টে খোদ স্মিতা পাণ্ডে! বেআইনি নির্মাণ নিয়ে কী বার্তা দিলেন প্রধান বিচারপতি?

এক বাইকে হেলমেটবিহীন সাত পড়ুয়া, কাণ্ড দেখে চোখ কপালে পুলিশের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

গ্রেফতার স্বরূপ-ঘনিষ্ঠ ‘মেকআপ আর্টিস্ট গিল্ড’-এর সম্পাদক বাপি মালাকার

মাত্র দু’ঘন্টাতে কর্পূরের মতো উবে গেল মেসির শেষ ম্য়াচের টিকিট

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ

‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে,’ নাম না করে অভিষেককে তোপ শুভেন্দুর

‘কৃষকদের থেকে ধান কিনবে রাজ্য, ফড়েরাজ বন্ধ হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর