বারবার সতর্ক করেছিলেন যাত্রীরা, গুরুত্ব দেননি চালক! আগুন লাগার আগে বাসে ঠিক কী ঘটেছিল?

Share:

নিজস্ব প্রতিনিধি: যমুনা এক্সপ্রেসওয়েতে চলন্ত স্লিপার বাসে আগুন লেগে মৃত্যু হয়েছে ৯ জনের। দিল্লি থেকে মহোবার দিকে যাওয়ার পথে গ্রেটার নয়ডার কাছে এই দুর্ঘটনা ঘটে। আগুন লাগার আগে বাসের ভিতর থেকে পোড়া গন্ধ পাওয়া গিয়েছিল বলে যাত্রীদের একাংশের দাবি। সেই বিষয়টি চালক ও কন্ডাক্টরকে জানানো হলেও তাঁরা গুরুত্ব দেননি বলে অভিযোগ উঠেছে। দুর্ঘটনার কারণ এবং বাসকর্মীদের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ। প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে বাসটি রাত সাড়ে ১১ টা নাগাদ যমুনা এক্সপ্রেসওয়ের ৩৩ কিলোমিটার এলাকায় পৌঁছয়। সেই সময় আচমকাই বাসের সামনের অংশে আগুন দেখতে পান যাত্রীরা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাসে। আতঙ্কে কয়েকজন যাত্রী চলন্ত বাস থেকেই ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন।

আগুনের সঠিক উৎস এখনও নিশ্চিত নয়। প্রাথমিকভাবে বাসের শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বা এসি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। আগুন থেকে বেঁচে ফেরা কয়েক জন যাত্রীর বক্তব্য অনুযায়ী, প্রথমে বাসের চালকের কেবিনের কাছ থেকেই পোড়া গন্ধ পাওয়া যাচ্ছিল। এক যাত্রীর অভিযোগ, পোড়া গন্ধের বিষয়টি চালক ও কন্ডাক্টরকে জানানো হয়েছিল। কিন্তু চালক নাকি বিষয়টিকে গুরুত্ব দেননি। এফআইআরে উল্লেখ করা হয়েছে, চালক যাত্রীদের জানিয়েছিলেন, বাসে মাঝেমধ্যেই এমন গন্ধ পাওয়া যায়। এরপরও বাস থামিয়ে যান্ত্রিক ত্রুটি পরীক্ষা করা হয়নি বলে অভিযোগ। বাসকর্মীদের ধূমপানের বিষয়টিও তদন্তে উঠে এসেছে। যাত্রীদের একাংশের দাবি, আগুন লাগার আগে চালক ও কন্ডাক্টর কেবিনে ধূমপান করছিলেন। সেই কারণে ধূমপান থেকেও আগুনের সূত্রপাত হতে পারে বলে সন্দেহ করছেন কয়েক জন যাত্রী। তবে এই দাবির সত্যতা এখনও তদন্তসাপেক্ষ।

আরও পড়ুন: নাচ থেকে দূরে থাকতে বলেছিলেন বাবা-মা, তারপরই মর্মান্তিক পরিণতি ১৬ বছরের ছাত্রীর

অভিযোগ, আগুনের লক্ষণ দেখা যাওয়ার পর যাত্রীরা বাস থামানোর জন্য চালককে বারবার অনুরোধ করেন। কিন্তু প্রথমদিকে বাস থামানো হয়নি বলে এফআইআরে দাবি করা হয়েছে। ফলে আগুন আরও বেশি ছড়িয়ে যায় বলে অভিযোগ। এর মধ্যেই বাসের ভিতর ঘন কালো ধোঁয়া জমতে শুরু করে। পিছনের দিকে থাকা যাত্রীদের অনেকেই বুঝতে পারেননি ঠিক কী ঘটছে। আতঙ্কে কেউ জানলা দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন। ঘটনার পর দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। আগুন এসি থেকে লেগেছিল, নাকি অন্য কোনও কারণে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, পোড়া গন্ধের অভিযোগ জানার পরও বাস কেন থামানো হয়নি, সেই বিষয়টিও তদন্তকারীদের নজরে রয়েছে।

লিফট সারাই করতে গিয়ে ২১ তলা বিল্ডিং থেকে পড়ে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘জীবন বাজি রেখে ভোট লুঠ রুখব,’ রেজিনগরে নির্বাচনের আগে হুঙ্কার হুমায়ুনের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

তেল নয়, জল দিয়ে বানান রাজস্থানি ঝাল লঙ্কার আচার, জানুন রেসিপি

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

এ কী কাণ্ড! রক্তমাখা হাতে গাড়ি চালাচ্ছেন রণবীর, পর্দার ‘রাম’-এর ছবি দেখে শোরগোল নেটমহলে

হামাসের আর্থিক নেটওয়ার্কে বড় অভিযান, নিহত শীর্ষ কমান্ডার আবু আলওয়ান

‘শুভেন্দুর নেতৃত্বে নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদানি

কোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী!

বিহারে জঙ্গলরাজ, এবার সমস্তিপুরে সঙ্গী যুবককে মারধরের পর তরুণীর শ্লীলতাহানি

Uber চালক থেকে এশিয়ান গেমসে পদক জয়, সলমন খানের উত্থানের গল্প চোখে জল আনবে

‘আমি পাকিস্তান থেকে এসেছি, তোমাকে ভালবাসি’, সঞ্জুকে দেওয়া পাক ভক্তের বার্তা ভাইরাল

SSKM হাসপাতালে ওপিডির টিকিট পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৩