বুধবার লোকসভায় স্পিকার পদে ভোটাভুটি সকাল ১১টায়

Share:

নিজস্ব প্রতিনিধি : বুধবার লোকসভায় স্পিকার পদে ভোটাভুটি হবে সকাল ১১টায়। স্বাধীনতার পর এই প্রথম লোকসভার স্পিকার পদ নিয়ে ভোটাভুটি হতে চলেছে। ইতিমধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ও কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের তরফে স্পিকার পদে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

এদিন এনডিএ-এর তরফে স্পিকার পদে মনোনয়নপত্র জমা দেন ওম বিড়লা। অন্যদিকে বিরোধী ইন্ডিয়া জোটের পক্ষ থেকে স্পিকার পদে মনোনয়নপত্র জমা দেন কংগ্রেসের আট বারের সাংসদ কে সুরেশ। ২৪ ঘণ্টার মধ্যে কোনও পক্ষ যদি মনোনয়নপত্র প্রত্যাহার না করে তাহলে স্বাধীনতার পর এই প্রথম স্পিকার পদে প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে। নিয়ম অনুযায়ী, স্পিকার পদে নির্বাচিত হতে গেলে লোকসভার সাংসদদের সংখ্যাগরিষ্ঠ ভোট পেতে হবে।

এর আগে মঙ্গলবার স্পিকার পদে যাতে লোকসভার সব সদস্যের মধ্যে ঐকমত্য তৈরি হয়, সেজন্য তৎপর হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। কেন্দ্রীয় মন্ত্রী কথা বলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের সঙ্গে। এছাড়াও ইন্ডিয়া জোট শরিকদের সঙ্গে কথা বলেন রাজনাথ। বিরোধীদের তরফে রাজনাথ সিংকে জানিয়ে দেওয়া হয়, স্পিকার হলে তাঁরা ওম বিড়লাকে সমর্থন করতেই পারে, তবে ইন্ডিয়া জোটকে সংসদীয় রীতি নীতি অনুযায়ী ডেপুটি স্পিকারের পদ ছাড়তে হবে। কিন্তু এদিন বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফে কোনও স্পষ্ট বার্তা আসেনি। শেষ পর্যন্ত স্পিকার পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেয় বিরোধী ইন্ডিয়া জোট।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান