মানুষদের জন্য কাজ করা নেতাকে হারালাম’, অজিত পাওয়ারের মৃত্যুতে শোকপ্রকাশ সচিনের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের প্রয়াণে গোটা দেশের রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। প্রধানমন্ত্রী থেকে শুরু করে একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী শোকপ্রকাশ করেছেন। বুধবার সকালে মুম্বই থেকে বারামতি যাওয়ার সময়ে বারামতিতে ভেঙে পড়ে তাঁর বিমান। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিমানে থাকা সকল যাত্রীর। এবার অজিত পাওয়ারের প্রয়াণে আবেগপ্রবণ হয়ে পড়লেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার সচিন তেন্ডুলকর। গভীর শোকপ্রকাশ করেছেন মাস্টার ব্লাস্টার ।

অজিত পাওয়ারের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডেলে সচিন তেন্ডুলকর লিখেছেন, ‘অজিত পাওয়ার জি-র প্রয়াণের খবর পেয়ে দুঃখিত। মহারাষ্ট্র এমন একজন নেতাকে হারাল যিনি রাজ্যের মানুষদের জন্য কাজ করেছেন। ওনার পরিবার, পরিজনদের প্রতি আমার সমবেদনা রইল। ওম শান্তি।’

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বুধবার বারামতীতে চারটি সভা ছিল। জেলা পরিষদ নির্বাচনের প্রচার করার কথা ছিল তাঁর। আজ সকালে ওই ছোট বিমানে অজিত পাওয়ার ও তাঁর দেহরক্ষীরা ছিলেন। বারামতীর কাছে দৃশ্যমানতা কম ছিল। তাই জরুরি অবতরণের চেষ্টা করেন পাইলট। তখনই বিমানটি ভেঙে পড়ে। তারপর আগুন ধরে যায়। মহারাষ্ট্রের ‘মহাজুটি’ সরকারের অন্যতম শরিক অজিত। একটি ব্যক্তিগত বিমানে সফর করছিলেন। বিমানে ছিলেন অজিত–সহ মোট ছ’জন।

ঐতিহ্য ও লোকবিশ্বাসের মিলনক্ষেত্র, ঘুরে আসুন বর্ধমানেশ্বর শিবমন্দির

কম বাজেটে ঘুরে আসুন ভারতের এই ৬ অসাধারণ জায়গা

সূর্যগ্রহণের প্রভাবে মিথুন রাশির জাতকদের জীবনে আসতে পারে বড় পরিবর্তন

স্বপ্নে ছোবল দিচ্ছে বিষধর সাপ! জানেন এটা শুভ নাকি অশুভ ইঙ্গিত?

সঙ্গীর সঙ্গে চরম ঝামেলা, একে অপরের উপর বিশ্বাস সর্ম্পককে মজবুত করবে..

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!