পহেলগাঁও হামলার আগে কাশ্মীর গিয়েছিলেন জ্যোতি, তাঁর পাকিস্তান সফর নিয়ে কী বলছে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, হরিয়ানা: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হয়েছেন জনপ্রিয় ভ্রমণ ব্লগার এবং ইউটিউবার জ্যোতি মালহোত্রা। তাঁকে দেশবিরোধী কার্যকলাপ এবং আইএসআইয়ের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে শনিবার গ্রেফতার করা হয়েছে। জ্যোতি ‘ট্র্যাভেল উইথ জো’ নামে একটি ইউটিউব চ্যানেল চালান। পাকিস্তান ভ্রমণকালে তিনি আইএসআই-এর এজেন্টদের সংস্পর্শে এসেছিলেন।

রবিবার হরিয়ানার এক বিশিষ্ট পুলিশ আধিকারিক দাবি করেছেন যে, জ্যোতিকে পাকিস্তানি গোয়েন্দারা নিজেদের অ্যাসেট হিসাবে গড়ে তুলেছিলেন। ২২শে এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সামরিক লড়াই চলে। সেই সময় নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনে নিযুক্ত পাকিস্তানি কর্মী দানিশের সঙ্গে জ্যোতির যোগাযোগ ছিল বলে অভিযোগ।

হিসারের পুলিশ সুপার শশাঙ্ক কুমার সাওয়ান বলেছেন যে সামরিক বা প্রতিরক্ষা অভিযান সম্পর্কিত কোনও তথ্য নিয়ে আলোচনায় জ্যোতি মালহোত্রার সরাসরি প্রবেশাধিকার ছিল না। জ্যোতি শুধু তথ্য দিতেন। আর সরাসরি যোগাযোগ করতেন পিআইওদের সঙ্গে। জ্যোতির মাধ্যমে অন্যান্য ইউটিউব ইনফ্লুয়েনসাররাও পিআইওদের সঙ্গে যোগাযোগ করতেন।

পুলিশ জ্যোতির আর্থিক লেনদেন, ভ্রমণের বিবরণ, তিনি কোথায় গিয়েছিলেন এবং কাদের সাথে দেখা করেছিলেন তা খতিয়ে দেখছে। তার থেকেই জানা গিয়েছে জ্যোতি ‘একাধিকবার’ পাকিস্তানে যান, তার পাশাপাশি একবার চিনেও যান।

পহেলগাঁও সন্ত্রাসী হামলার সময় জ্যোতি মালহোত্রার গতিবিধি সম্পর্কে জানতে খতিয়ে দেখা হচ্ছে তাঁর ল্যাপটপ। দানিশকে ভারত ‘অবাঞ্ছিত’ ঘোষণা করার পরেও তার জ্যোতির সঙ্গে সম্পর্ক ছিল। পহেলগাঁও হামলার আগে জম্মু-কাশ্মীরেও গিয়েছিলেন তিনি।

“আমরা তার ল্যাপটপ এবং অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেটের ফরেনসিক বিশ্লেষণ করব। তারপরে তিনি কী তথ্য ভাগ করেছেন তা স্পষ্ট হবে,” তিনি বলেন। সামরিক অভিযানের তথ্যে তার কোনও অ্যাক্সেস না থাকলেও, তিনি সরাসরি পিআইওদের সাথে যোগাযোগ করেছিলেন, তিনি আরও বলেন।ট্রাভেল উইথ জো নামে একটি ইউটিউব চ্যানেল চালাতেন জ্যোতি। তাঁর উপর দায়িত্ব ছিল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে পাকিস্তানের ইতিবাচক ভাবমূর্তি উপস্থাপন করার। জ্যোতি পাকিস্তানে গিয়ে আনারকলি বাজারের একটি ভিডিও করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন। এছাড়াও, দুই দেশের খাদ্যাভ্যাস, সংস্কৃতি এবং এই ধরণের আরও বিবিধ কার্যকলাপের মাধ্যমে দুই দেশের তুলনাও করেছিলেন।

জ্যোতির ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে পাকিস্তান সম্পর্কিত অসংখ্য রিল এবং ভিডিও পোস্ট  হয়েছে। তার মধ্যে অধিকাংশতেই জঙ্গিদেশের গুনগান গাওয়া হয়েছে। একটি ছবির ক্যাপশনে আবার ঊর্দূতে লেখা হয়েছে ইশক লাহোর।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের