দিল্লিতে অভিজাত হোটেলের রাজকীয় ঘরে থাকবেন পুতিন, এক রাতের ভাড়া শুনলে পিলে চমকে যাবে

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ দু’‌দিনের সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে আসছেন। আজ, বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে নামছেন। এই খবর সবার কাছে থাকলেও কোথায় থাকবেন রাশিয়ার প্রেসিডেন্ট তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজধানীর অলিন্দে। ইতিমধ্যেই আইটিসি মৌর্য হোটেলের বাইরে ভিড় জমেছে সংবাদমাধ্যমের এবং নিরাপত্তারক্ষীদের। সেখানে সমস্ত পরীক্ষা করা হচ্ছে। কারণ এখানেই থাকার কথা রাশিয়ার প্রেসিডেন্টের বলে জানা যাচ্ছে।

এদিকে ইতিমধ্যেই এই বিলাসবহুল হোটেলের সব ঘর বুকিং করা হয়ে গিয়েছে। এমনকী ঘিরে ফেলা হয়েছে কড়া নিরাপত্তা বলয়ে। এই হোটেলের করিডরগুলি ঘিরে রাখা হয়েছে ব্যারিকেডে। তার সঙ্গে প্রবেশদ্বার প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে। একাধিক নিরাপত্তা এজেন্সি গোটা হোটেলটি ঘিরে রেখেছে। শুধু তাই নয় র‌্যাপিড রেসপন্স টিম পর্যন্ত রাখা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্টের যাতায়াত যাতে মসৃণ হয় তার জন্যই এমন ব্যবস্থা করা হয়েছে। এই হোটেলের চাণক্য স্যুট এবং চন্দ্রগুপ্ত স্যুট সবচেয়ে বিলাসবহুল। এই দুটির মধ্যে একটিতে থাকবেন পুতিন বলে সূত্রের খবর।

অন্যদিকে এই বিলাসবহুল স্যুট দুটিতে আগে বহু রাষ্ট্রনেতারা থেকে গিয়েছেন। এই একেকটি স্যুট ৪ হাজার ৬০০ স্কোয়ার ফুটের। যেখানে একাধিক আধুনিক সুযোগ–সুবিধা রয়েছে। এই স্যুটগুলি একদিকে বিলাসবহুল অপরদিকে ঐতিহ্যশালীও। এখন এই স্যুট দুটির দাম জানতে চাইছেন সকলেই। হোটেল সূত্রে খবর, রাশিয়ার প্রেসিডেন্ট যে দুটি স্যুটে থাকতে পারেন তার প্রত্যেকদিনের রাতের ভাড়া ৮ থেকে ১০ লাখ টাকা। কিন্তু কেন এত ভাড়া?‌ এই প্রশ্ন উঠতে শুরু করেছে। যার এককথায় উত্তর—এই স্যুটগুলি অত্যন্ত সৌখিনতার সঙ্গে গড়ে উঠেছে। যার দেওয়ালগুলি নাকি রেশমের মতো লাগে স্পর্শ করলে। এই স্যুটগুলিতে কাঠের তল পর্যন্ত রয়েছে। ঐতিহাসিক পেইন্টিং দেওয়ালে প্রদর্শিত হচ্ছে।

আর কী থাকছে স্যুটগুলিতে?‌ আইটিসি মৌর্য হোটেলে এই স্যুটগুলিতে যে নৈশভোজ করার টেবিল আছে সেটি বৈদেশিক কাচ দিয়ে তৈরি। এখানে মাস্টার বেডরুম আছে। তাতে আবার বিলাসবহুল শৌচাগার রয়েছে। এই স্যুটের মধ্যেই ব্যক্তিগত স্টিম রুম পর্যন্ত রয়েছে। তার সঙ্গে জিম অর্থাৎ ব্যায়াম করার পৃথক ব্যবস্থা আছে। বিশাল বৈঠকখানা কক্ষ এবং থাকার জায়গা রয়েছে। ১২ আসনের ডাইনিং রুম দিয়ে তা সাজানো রয়েছে। অতিথি কক্ষ থেকে শুরু করে পড়ার ঘর এবং অফিসের জায়গাও আছে। এমনকী ওই স্যুটে বসে রাজধানী দিল্লি দেখা যাবে এমন ব্যবস্থাও আছে। প্রাচীন ভারতীয় রাজকীয় ব্যবস্থা এই স্যুটগুলিতে আছে। এই হোটেলে ৪১১টি রুম যেমন আছে তেমন ২৬টি স্যুটও রয়েছে। রাশিয়ার প্রেসিডেট যে স্যুটে থাকবেন সেখানে ২৬ স্কোয়ার মিটারের স্নানাগার আছে। যেখানে অত্যাধুনিক বাথটব এবং শাওয়ার আছে। সব মিলিয়ে এক বিলাসবহুল, ঐতিহ্যশালী এবং আরামদায়ক ব্যবস্থা থাকছে।

 

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান