সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি:  মাদ্রাসা নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর কেশব প্রসাদ মৌর্য। বলেছেন, বাংলাদেশ, পাকিস্তান কিংবা ভারতের যেখানেই মাদ্রাসা থাকুক না কেন, সেগুলি সন্ত্রাসবাদের জন্ম দেয়। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে উঠেছে বিতর্কের ঝড়। আগামী বছরে রয়েছে উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন। তার মধ্যেই রাজ্যের শীর্ষ স্থানীয় নেতার এহেন মন্তব্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তোলপাড়।  

কেশব প্রসাদ মৌর্য বলেছেন, দেশের নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে মাদ্রাসা শিক্ষাব্যবস্থার বিষয়ে কঠোরভাবে ভাবার সময় এসেছে। তাঁর বক্তব্যে ইঙ্গিত মিলেছে, মাদ্রাসাগুলির কার্যকলাপ নিয়ে সরকারকে আরও কঠোর অবস্থান নেওয়া উচিত।  উপ-মুখ্যমন্ত্রীর এই বিবৃতিটি এমন এক সময়ে এসেছে যখন যোগী আদিত্যনাথের সরকার মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত একটি সংশোধনী প্রস্তাব  পেশের দিকে নজর দিয়েছে।
সূত্রের খবর, আজ মঙ্গলবার, উত্তর প্রদেশ মন্ত্রিসভার বৈঠকে মাদ্রাসা নিয়ে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে।  

আরও পড়ুন:  কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!

বিরোধী দলগুলির অভিযোগ, উপমুখ্যমন্ত্রীর এই মন্তব্য একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে করা হয়েছে এবং তা সামাজিক সম্প্রীতির পক্ষে ক্ষতিকর হতে পারে। তাঁদের দাবি, কোনও শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কে এমন  মন্তব্য করা উচিত নয় এবং অভিযোগ থাকলে তা আইনি ও প্রমাণভিত্তিক তদন্তের মাধ্যমে দেখা উচিত। অন্যদিকে ‘মাদ্রাসাগুলো সন্ত্রাসবাদের কারখানা’ এই বক্তব্যের প্রসঙ্গে মওলানা শাহাবুদ্দিন রিজভী বেরেলী বলেছেন, ‘তসলিমা নাসরিন এবং কেশব প্রসাদ মৌর্য উভয়েরই ভারতীয় ইতিহাস পড়া উচিত। স্বাধীনতা যুদ্ধে পঁয়তাল্লিশ হাজার মাদ্রাসার পণ্ডিত তাঁদের জীবন উৎসর্গ করেছেন। মাদ্রাসাগুলো থেকেই ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানের জন্ম হয়েছে। রোহিলখণ্ড থেকে দিল্লি পর্যন্ত মাদ্রাসার পণ্ডিতরা নিজেদের জীবন বিপন্ন করেছেন। সরকারের উচিত মাদ্রাসাগুলোকে পুরস্কৃত করা।’  

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল