কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এনসিপিআই-তেই তীব্র অস্বস্তি। এনডিএ শিবিরে যোগ দিতে নারাজ মুর্শিদাবাদের তিন মুসলিম সাংসদ। গত সপ্তাহের পর আজ, মঙ্গলবারও দিল্লিতে এনডিএ-র বৈঠকে গরহাজির ছিলেন এনসিপিআই সাংসদ আবু তাহের, খলিলুর রহমান ও ইউসুফ পাঠান। পরবর্তীতে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হলে মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের বলেন, ‘আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে। এনসিপিআই-তে যোগ দিয়েছি। কিন্তু এনডিএ শিবিরে সামিল হব না। বিজেপিতে যোগ দেওয়ার পরিকল্পনা নেই। লোকসভায় মুসলিমদের স্বার্থের বিরুদ্ধে কোনও বিল এলে তাতে সমর্থনও করব না।’

আবু তাহেরের এই মন্তব্যেই জল্পনা বেড়েছে। তবে কী এনসিপিআই ছেড়ে ফের কালীঘাটে তৃণমূলে ফিরছেন মুর্শিদাবাদের তিন সাংসদ? সেই বিষয়ে অবশ্য মন্তব্য করতে নারাজ আবু তাহের ও খলিলুররা। গত সপ্তাহে দিল্লিতে এনডিএ শিবিরের বৈঠকে গরহাজির ছিলেন এই তিন সাংসদই। আজ, মঙ্গলবারও এনডিএ-র ডাকা বৈঠকে যোগ দেননি ইউসুফ পাঠান, আবু তাহের ও খলিলুর রহমান। তাতে জল্পনা আরও বাড়ছে। গত সপ্তাহে সংসদ চত্বরে কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ সৌগত রায়ের সঙ্গে খলিলুর ও আবু তাহেরকে কথা বলতে দেখা যায়। তারপরেই জল্পনা বৃদ্ধি পায়। সেই জল্পনা আরও উস্কে দিয়েছিলেন সৌগত রায়। তিনি বলেন, বেশ কয়েকজন সাংসদ তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন। সেই তালিকায় তিন সংখ্যালঘু সাংসদও রয়েছেন। যদিও সৌগতের বক্তব্যকে পাত্তা দেননি কাকলিরা। বারাসতের সাংসদ জানিয়েছিলেন, কুড়ি জন সাংসদ তাঁদের সঙ্গেই রয়েছেন। উল্টে আরও দু থেকে তিনজন তাঁদের সঙ্গে যোগ দেবেন। কিন্তু এদিন আবু তাহেরের বক্তব্য কাকলি-সুদীপদের অস্বস্তি আরও বাড়াল বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পডুন: চোখের চিকিৎসায় মিলবে বিদেশ যাওয়ার অনুমতি? বুধবার হাইকোর্টে অভিষেকের ভাগ্য নির্ধারণ

এদিকে আজ, মঙ্গলবার বিকেলেই দিল্লির বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তৃণমূলত্যাগী কুড়ি জন সাংসদের। সূত্রের খবর, সেই বৈঠকেই কাকলি-শতাব্দী-সুদীপদের ভাগ্য ঠিক হবে। তাঁরা এনসিপিআই-তে থাকবে নাকি এনডিএ-তে মিশে যাবে। সেই বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে আবু তাহেরদের। এখন দেখার তাঁদের পরবর্তী পদক্ষেপ কি হয়।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ