দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভারতীয় সেনা আকাদেমির ৯৩ বছরের ইতিহাসে প্রথম, লেফটেন্যান্ট হিসেবে উত্তীর্ণ বছর তেইশের তরুণী, চেনেন?

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় সেনা আকাদেমির ৯৩ বছরের ইতিহাসে প্রথম! লেফটেন্যান্ট হিসেবে উত্তীর্ণ হলেন সাই যাদব। যাঁর বয়স কিনা মাত্র ২৩ বছর। এই বয়সেই স্বপ্নকে ছুঁয়ে ফেললেন এই তরুণী। তবে কে এই সাই যাদব চেনেন তাঁকে? ১৯৩২ সালে IMA (Indian Millitary Academy) প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কেউই এমন সাফল্য পায়নি। কোনও মহিলা লেফটেন্যান্ট হিসেবে উত্তীর্ণ হতে পারেননি, অবশেষে ৯৩ বছরের অবসান ঘটল। IMA থেকে পাস করে প্রথম মহিলা অফিসার হিসেবে ইতিহাস গড়লেন সাই। তাঁর আগে ৬৭,০০০ এরও বেশি অফিসার ক্যাডেট IMA আকাদেমি থেকে স্নাতক হয়েছেন, যাদের মধ্যে সবাই পুরুষ। তাঁর এই সাফল্য মহিলাদের সেনাবাহিনীতে যোগদানের জন্যে অনুপ্রেরণা। সেনাতে মহিলাদের যোগদান আরও এক ধাপ প্রশস্ত করল। এবার জেনে নিন, সাই যাদব কে?

সাইয়ের পরিবারও সেনাবাহিনীর সঙ্গে যুক্ত। তাঁর প্রপিতামহ ব্রিটিশ সেনাবাহিনীতে চাকরি করেছিলেন। তাঁর দাদা ভারতীয় সেনাবাহিনীতে কমিশন পেয়েছেন এবং তাঁর বাবা সন্দীপ যাদব একজন সেনাবাহিনীর একজন অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। সাই পরিবারের চতুর্থ প্রজন্ম, যিনি সেনার পোশাক পরলেন। তাঁর পড়াশোনা শুরু হয় বেলগাঁওয়ে। তাঁর বাবার বিভিন্ন রাজ্যে পোস্টিং থাকার কারণে তাঁর স্কুলিং একাধিক রাজ্যে হয়েছে। এরপর স্নাতক শেষ করার পর, তিনি জাতীয় স্তরের পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তিনি সার্ভিস সিলেকশন বোর্ডে পৌঁছন দুর্দান্ত পারফরম্যান্সের জন্যে তিনি IMA-তে প্রশিক্ষণের সুযোগ পান।

আকাদেমিতে পুরুষ ক্যাডেটদের সঙ্গে প্রশিক্ষণ পান, ছয় মাসের কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে তিনি কোর্স শেষ করেন এবং লেফটেন্যান্ট হিসেবে উত্তীর্ণ হন। সাইয়ের এই সাফল্য সমস্ত মহিলা জাতিকে সেনাতে যোগদানের জন্যে অনুপ্রাণিত করেছে। বর্তমানে, জাতীয় প্রতিরক্ষা আকাদেমির ২০২২ সালের ইনটেকের মাধ্যমে নির্বাচিত প্রথম ব্যাচের অংশ হিসাবে আটজন মহিলা অফিসার ক্যাডেট প্রশিক্ষণ নিচ্ছেন। পাসিং-আউট অনুষ্ঠানে নিজের সাফল্য বাবা-মায়ের সঙ্গে উদযাপন করেছেন সাই। যা সোশ্যাল মিডিয়ায় সবার দৃষ্টি আকর্ষণ করেছে। ২০২৬ সালের জুনে, সাই চেটোওড ভবনের সামনে কুচকাওয়াজে অংশগ্রহণ করতে চলেছেন, যা IMA স্নাতকদের জন্য সংরক্ষিত একটি সম্মান।

Published by:

Share Link:

More Releted News:

ডাম্পার-বোলেরো সংঘর্ষে ঝলসে মৃত ৩, জখম ৫

বিজেপি শাসিত রাজ্যে অপুষ্টিতে মৃত্যু ৪ মাসের শিশুর, সরকারি স্বাস্থ্য কর্মীদের নিশানা পরিবারের

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

গণতন্ত্রের উৎসবে সামিল পুরুলিয়ার গন্ধডি, ৭ কিমি পথ পেরিয়ে ভোট দিলেন গ্রামবাসীরা

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ