Loading live market data...
Loading active stocks...
Connecting...

৬.২ কোটিতে চুক্তিবদ্ধ, ‘মাইসুরু স্যান্ডেল সোপ’-এর নতুন মুখ তামান্না! ক্ষোভে ফুঁসছে কর্ণাটক

কন্নড়বাসী নন, তবুও বিখ্যাত মাইসুরু স্যান্ডাল সাবানের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে বলিউডের 'মিল্কি সুন্দরী' তামান্না ভাটিয়াকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কন্নড়বাসী নন, তবুও বিখ্যাত মাইসুরু স্যান্ডাল সাবানের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে বলিউডের ‘মিল্কি সুন্দরী’ তামান্না ভাটিয়াকে। যার জন্য কর্ণাটক সরকারের সঙ্গে ৬.২০ কোটি টাকার চুক্তিতে স্বাক্ষর করেছেন তামান্না। আর এ নিয়েই ধুন্ধুমার পরিস্থিতি কর্ণাটকে। বিষয়টি নিয়ে আওয়াজ তুলেছেন কন্নড়পন্থী সংগঠন এবং কর্মীরা। তাঁদের প্রশ্ন, জন্মগত কন্নড়বাসী না হওয়া সত্ত্বেও তামান্নাকে কেন মহীশূর স্যান্ডাল সাবানের অ্যাম্বাসেডর করা হল? এ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও বিতর্ক চরমে উঠেছে। রাজ্যের মানুষকে উপেক্ষা করে ‘মিল্কি বিউটি’র পিছনে ছোটা নিয়ে কর্ণাটক সরকারের তুমুল সমালোচনা করেছেন কন্নড় পরিচালক কবিতা লঙ্কেশ।

তিনি জানিয়েছেন, “দক্ষিণভারত জুড়ে আমাদের অনেক প্রতিভাবান মানুষ রয়েছে। কর্ণাটকেও অনেক প্রতিভা বান মানুষ রয়েছে। যাঁরা নিঃসন্দেহে মহীশূর স্যান্ডাল সাবানের অ্যাম্বাসেডর হিসেবে যোগ্য! তবুও কেন তামান্নাকে এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হল? কন্নড়রা প্রতিটি রঙেই সুন্দর। আমরা কেন এই তথাকথিত ‘মিল্কি হোয়াইট’ সৌন্দর্যের মানদণ্ডের পিছনে ছুটছি? কেন আমরা তামান্নার মতো কাউকে ৬ কোটি টাকা দিচ্ছি? তার বিরুদ্ধে আমাদের কোনও অভিযোগ নেই, তবে আমরা উত্তর খুঁজছি, কন্নড় সিনেমায় কি এমন অভিনেতা নেই যারা এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন না?’ এরপরেই কন্নড়পন্থী সংগঠনগুলিও বিক্ষোভের হুমকি দেখিয়েছেন।

কন্নড়পন্থী সংগঠন যুব কর্ণাটক বেদিকের সদস্য রূপেশ রাজন্না জানিয়েছেন, এক্ষুনি কর্ণাটক কর্তৃপক্ষের সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে, নয়তো তামান্নাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার জন্যে তাঁরা মহীশূর স্যান্ডেল সাবান কারখানার সামনে বিক্ষোভ দেখাবেন। অন্যদিকে কর্ণাটক রক্ষা বেদিকের প্রধান টি নারায়ণ গৌড়াও সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন যে, স্থানীয় মহীশূর স্যান্ডেল সাবান ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে একজন অ-কন্নড় অভিনেত্রীর নামকরণ অপমানের সমান। তবে সরকারের এই পদক্ষেপের পক্ষে যুক্তি দিয়ে কর্ণাটকের শিল্পমন্ত্রী এমবি পাতিল জানিয়েছেন যে, রাষ্ট্রায়ত্ত কর্ণাটক সোপস অ্যান্ড ডিটারজেন্টস লিমিটেড (কেএসডিএল) কর্ণাটকের সীমানা ছাড়িয়ে দেশীয় বাজারে প্রবেশ করতে চায়। তাই তামান্নাকে এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে। কারণ অভিনেত্রীর খ্যাতি শুধু দেশ নয়, গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে।

সঠিক ভাগ্য গণনার পুরস্কার, ব্যক্তিগত জ্যোতিষীকে ওএসডি পদে বসালেন মুখ্যমন্ত্রী

কাঁকসায় বিজেপি নেতা খুনে সিবিআই তদন্তের দাবি পরিবারের

মন্দিরে রাখা জলের কল চুরি করে চম্পট জোমাটো ডেলিভারি বয়ের, কীর্তি বন্দি সিসিটিভিতে

গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার সেল, কোন অভিযোগে?

মালদা সীমান্তে ২২ কিলোমিটার এলাকায় কাঁটাতার দেওয়ার জন্য জমি দিতে প্রস্তুত কৃষকরা

ব্যাটারদের দাপটে পিছিয়ে পড়ছেন টি-টোয়েন্টি বোলাররা? বড় মন্তব্য দ্রাবিড়ের

বিজেপি প্রার্থীকে মারধর! সাসপেন্ড বারুইপুর থানার আইসি এবং সাব ইনস্পেক্টর

মদের দোকান বন্ধে বিজয়ের বড় পদক্ষেপ, কী বললেন কমল হাসান ও বিশাল?

প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল ৩ মে-র NEET UG, তদন্তে সিবিআই

অভয়া কাণ্ডে নয়া মোড়, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথের খুনের পিছনে কে? তদন্তে CBI

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭, আহত একাধিক

সুরঙ্গের ভিতরে বিলাসবহুল ঘরের হদিশ, তৃণমূল নেতার ঘনিষ্ঠের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ

‘‌আপনারা এই রাজ্যে বিনিয়োগ করুন, অসুবিধা হবে না’‌, বণিকসভায় বার্তা শমীকের