‘বেশি চিকেনের পিস নিয়েছিস কেন?’ বচসা থেকে বন্ধুকে খুনের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি:   চিকেন খাওয়াকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে শুরু হয়েছিল বচসা। আর সেই সামান্য কথা কাটাকাটিই শেষ পর্যন্ত গড়াল ভয়াবহ পরিণতিতে। অভিযোগ, বেশি চিকেনের পিস নেওয়া নিয়ে ঝামেলার জেরে বন্ধুকে ছুরি দিয়ে খুন করার অভিযোগ উঠেছে  এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।   

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেলগাভি জেলার মুদলাগি তালুকের হুনাশ্যাল পিজি গ্রামে।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সীতারাম চন্দ্রদেব। তিনি উত্তরপ্রদেশের পিলভিট জেলার কবীরগঞ্জ গ্রামের বাসিন্দা। কাজের সূত্রে বেলগাভিতে এসেছিলেন তিনি। সেখানে একটি শেডে আরও কয়েকজন বন্ধুর সঙ্গে থাকতেন এবং ওয়েল্ডিংয়ের কাজ করতেন।  অভিযুক্ত অরুণ কুমার ও সীতারামও একই গ্রামের বাসিন্দা। রবিবার (৩০ অগস্ট) ছুটির দিনে বন্ধুরা মিলে ঘরে বসে মদ্যপান এবং চিকেন খাওয়ার আয়োজন করেছিলেন। অভিযোগ, সেই সময় অরুণ সীতারামকে প্রশ্ন করেন, তিনি কেন বেশি চিকেনের পিস নিয়েছেন। সীতারাম কোনও উত্তর না দেওয়ায় দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।   

আরও পড়ুন: দিল্লিতে ফিরল নির্ভয়ার স্মৃতি, বাসের মধ্যে গণধর্ষণের শিকার নাবালিকা ছাত্রী

অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় অরুণ একটি ছুরি দিয়ে সীতারামের বুকে আঘাত করেন। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।  ঘটনার পর বিষয়টি ধামাচাপা দেওয়ারও চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ। হাসপাতালে অরুণ দাবি করেন, বিল্ডিং থেকে পড়ে গিয়ে সীতারাম আহত হয়েছেন। কিন্তু পুলিশের তদন্তে উঠে আসে অন্য তথ্য। জিজ্ঞাসাবাদের সময় অরুণ  নিজের অপরাধ স্বীকার করেন। এরপর তাঁকে গ্রেফতার করা হয়েছে।  

ধর্ষণে অভিযুক্ত ক্রিকেটার অভিষেক পোড়েলের দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টের

‘তৃণমূল আমলে ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছিল,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

গরমে স্বস্তি পেতে ঘরেই বানান ডাবের পুডিং, স্বাদে মন ভরবে এক চামচেই

৫৭ বছরের রেকর্ড ভেঙে দলীপ ট্রফিতে নতুন নজির গড়লেন বৈভব

ভাত রুটির সঙ্গে জমবে দারুণ, সহজেই বানিয়ে ফেলুন আচারি পালংশাক

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কারে সম্মানিত বাংলাদেশের রুনা খান

ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরা এড়ালেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন

নেপালের বিপর্যয়ে নিখোঁজ মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ভি শিবজ্ঞানম

দিল্লিতে ফিরল নির্ভয়ার স্মৃতি, বাসের মধ্যে গণধর্ষণের শিকার নাবালিকা ছাত্রী

Nepal Flash Flood: ‘নিখোঁজদের উদ্ধারের আপ্রাণ চেষ্টা চলছে,’ জানালেন চিনের প্রেসিডেন্ট জিনপিং

শিয়ালদহ স্টেশনের বাইরে ফুডপ্লাজায় আগুন, আতঙ্কে ছুটোছুটি নিত্যযাত্রীদের

‘বেশি চিকেনের পিস নিয়েছিস কেন?’ বচসা থেকে বন্ধুকে খুনের অভিযোগ

‘চুনকাম’ করেও লাভ হল না! ২৪ ঘন্টার মধ্যে যাদবপুর ক্যাম্পাসের দেওয়ালে ফিরল বিতর্কিত গ্রাফিতি

চিনের জন্যই নেপালে বিপর্যয়, নিরাপদে বাড়ি ফিরে অভিযোগ উত্তরপাড়ার অঞ্জনার