চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সুপ্রিম কোর্টে আরও দুই বিচারপতি নিয়োগ কেন্দ্রের

 নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কথায় বলে, ঠ্যালার নাম বাবাজি। শীর্ষ আদালতের কড়া হুঁশিয়ারির পরেই বিচারপতি নিয়োগ নিয়ে ১৮০ ডিগ্রি ঘুরে গেল মোদি সরকার। গত সপ্তাহে শীর্ষ আদালতের পাঁচ বিচারপতি নিয়োগের ছাড়পত্র দেওয়ার পরে আজ শুক্রবার আরও দুই বিচারপতি নিয়োগে সম্মতি জানাল কেন্দ্রীয় আইন মন্ত্রক। এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি অরবিন্দ কুমারকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে উন্নীত করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।  এদিন দুই বিচারপতি নিয়োগ হওয়ার ফলে দেশের শীর্ষ আদালতে বিচারপতির পদ আর শূন্য রইল না।

গত ৩১ জানুয়ারি দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের কলেজিয়াম এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি আরবিন্দ কুমারকে শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে নিয়োগের জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করেছিল। কলেজিয়ামের সুপারিশ সত্বেও দেশের শীর্ষ আদালত ও বিভিন্ন হাইকোর্টের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রের উদাসীনতা নিয়ে গত সপ্তাহেই অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটারামানিকে হুঁশিয়ারি দিয়েছিলেন সুপ্রিম কোর্টের দ্বিতীয় প্রবীণ বিচারপতি সঞ্জয় কিষেণ কাউল।

ওই হুঁশিয়ারির পরেই টনক নড়ে মোদি সরকারের। গত শনিবার কলেজিয়ামের সুপারিশ মেনে শীর্ষ আদালতে পাঁচ বিচারপতিকে নিয়োগ করা হয়। বাকি দুই বিচারপতির সুপারিশ শিগগিরই কার্যকর করার কথাও জানানো হয়। এদিন কেন্দ্রীয আইনমন্ত্রী কিরেণ রিজিজু টুইট করে জানান, ‘সংবিধানের ধারা মেনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি অরবিন্দ কুমারকে শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে নিয়োগ করেছেন।’

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ