বিমার টাকার লোভে স্বামীকে খুন! গ্রেফতার স্ত্রী ও প্রেমিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তেলঙ্গানার কামারেড্ডি জেলায় প্রকাশ্যে এল এক ভয়াবহ খুনের ঘটনা। এটি প্রথমে সড়ক দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করা হয়েছিল। তবে শেষ রক্ষা হয়নি। স্বামীকে খুন করে বিমার টাকা হাতানোর অভিযোগে স্ত্রী ও তার প্রেমিককে গ্রেফতার করল পুলিশ।

 সূত্রের খবর, সদাশিবনগর মণ্ডলের মার্কাল গ্রামের বাসিন্দা কঞ্চার্লা রেণুকা অভিযোগ করেন যে, রাতে চাষের জমিতে যাওয়ার সময় তার স্বামী কঞ্চার্লা রাজাইয়া (৪৫)-র মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। রেণুকার দাবি ছিল, রাস্তার উপর হঠাৎ একটি পশু চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন রাজাইয়া।তবে তদন্তে নেমে পুলিশের সন্দেহ হয়। ঘটনাস্থল পরিদর্শন, সিসিটিভি ফুটেজ, সাক্ষীদের বয়ান, প্রযুক্তিগত তথ্য এবং ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে পারেন, এটি আদতে দুর্ঘটনা নয়, পরিকল্পিত খুন। পুলিশের দাবি, গত চার বছর ধরে রেণুকার সঙ্গে কঞ্চার্লা গঙ্গাশেখরের সম্পর্ক ছিল। স্বামীকে সরিয়ে দিলে সম্পর্কের পথে বাধা দূর হবে এবং বিমার টাকা পাওয়া যাবে, এই উদ্দেশ্যেই খুনের ছক কষা হয়। ঘটনার দিন গঙ্গাশেখর রাজাইয়াকে গন্ধারী এলাকায় নিয়ে গিয়ে মদ্যপান করান। পরে তিরমানপল্লি গ্রামের কাছে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুনঃ অফিস পার্টিতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৭ বছর বয়সী ইঞ্জিনিয়ারের, তদন্তে পুলিশ

ঘটনাকে দুর্ঘটনা বলে দেখাতে মৃতদেহ ও মোটরবাইক ঘটনাস্থলে ফেলে রাখা হয়। তদন্তে সত্য সামনে আসতেই রেণুকা ও তার প্রেমিককে গ্রেফতার করে পুলিশ। আদালতে পেশ করার পর তাদের জেল হেফাজতে পাঠানো হয়েছে। বর্তমান সময়ে দাম্পত্য কলহ, প্রতারণা ও খুনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে, যা সমাজের জন্য গভীর চিন্তার বিষয়।

কাকলি-সুদীপদের NCPI-এর কার্যালয়ের নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

বিদেশী প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন মিঠুন চক্রবর্তীর দত্তক কন্যা দিশানি

‘বুড়ো আরবাজকে বিয়ে করে তুমি সুখী?’, ট্রোলারদের একহাতে নিলেন শুরা খান

‘লগান’ নির্মাণের সময়ে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ব্রিটিশ অভিনেতা

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত প্রখ্যাত গায়ক অলিভার ট্রি

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

অফিস পার্টিতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৭ বছর বয়সী ইঞ্জিনিয়ারের, তদন্তে পুলিশ

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯

নিয়োগ দুর্নীতি মামলা: সমনে সাড়া দিয়ে ইডির দফতরে অভিষেক