স্বামীর নিজের বোনকে দ্বিতীয় স্ত্রী বলে দাবি, ২৮ বছরের দাম্পত্য ইতি টানলেন মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি:  কোনও দম্পতি বিবাহবিচ্ছেদের জন্য আদালতে  গেলে  অভিযোগগুলো সাধারণত গার্হস্থ্য হিংসা, পণ,  হয়রানি বা দাম্পত্য কলহকে কেন্দ্র করে থাকে। কিন্তু মধ্যপ্রদেশের বিবাহ বিচ্ছেদের একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। যার  কারণ শুনে  সকলে হতবাক হয়ে গিয়েছেন। এক মহিলা স্বামীর সঙ্গে সম্পর্কে  ইতি টানার জন্য আদালতে যে কারণ দেখিয়েছেন তা শুনে বিচারকরাও স্তম্ভিত। আদালতে উপস্থিত কেউ কল্পনা করতে পারেননি যে এমনটাও হতে পারে।  বিবাহবিচ্ছেদ নিশ্চিত করার জন্য মহিলা তাঁর স্বামীর  নিজের বোনকে  দ্বিতীয় স্ত্রী হিসেবে উল্লেখ করেন। 

মামলাটি মধ্যপ্রদেশ হাইকোর্টের গোয়ালিয়র বেঞ্চে পৌঁছেছে।  মামলার বিবরণ অনুযায়ী জানা গিয়েছে, গোয়ালিয়রের বাসিন্দা ওই মহিলার ১৯৯৮ সালে মার্কেটিং কোম্পানিতে কর্মরত এক  ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছিল। স্বামী প্রায়ই বাড়ির বাইরে থাকতেন, যার  কারণে ধীরে ধীরে দম্পতির মধ্যে বিবাদ শুরু হয়। ২০১৫ সাল থেকে মহিলাটি তার স্বামীর থেকে আলাদা থাকতে শুরু করেন। মহিলাটি যে কোনও মূল্যে বিবাহবিচ্ছেদ চাইলেও স্বামী রাজি ছিলেন না। ২০২১ সালে, তিনি বিবাহবিচ্ছেদের জন্য পারিবারিক আদালতে যান এবং অভিযোগ করেন যে তার স্বামী পুনরায় বিয়ে করেছেন। সাক্ষ্যপ্রমাণের অংশ হিসেবে মহিলাটি একটি পারিবারিক  ছবি পেশ করেন। যেখানে  তাঁর স্বামীকে তার বোন ও অন্যান্য আত্মীয়দের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তিনি দাবি করেন যে, ছবিতে তার স্বামীর পাশে দেখা মহিলাটিই তাঁর দ্বিতীয় স্ত্রী। এই ছবিটিকে প্রমাণ হিসেবে ব্যবহার করে পারিবারিক আদালত তার দাবি  গ্রহণ করে। সেই আবেদনের উপর ভিত্তি করে গোয়ালিয়র  ওই আদালত মহিলার পক্ষে একতরফাভাবে বিবাহবিচ্ছেদের আদেশ দেন। জানা গিয়েছে, স্বামী তাঁর বক্তব্য পেশ করার সুযোগ পাননি এবং তার অংশগ্রহণ ছাড়াই বিবাহবিচ্ছেদ মঞ্জুর করা হয়।   

আরও পড়ুন: স্ত্রীকে খুনের পর দেহ সিমেন্টের বাক্সে লুকিয়ে রাখল স্বামী, একটি চিঠি ফাঁস করল রহস্য

এপ্রিল মাসের প্রথম সপ্তাহে স্বামী যখন বিবাহবিচ্ছেদের রায়ের কথা জানতে পারেন, তখন বিষয়টি প্রকাশ্যে আসে। আদালতের নথি পরীক্ষা করার পর, প্রমাণ হিসেবে ব্যবহৃত ছবিটি দেখে তিনি হতবাক হয়ে যান। ছবিতে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে চিহ্নিত মহিলাটি আসলে তারই বোন ছিলেন। সরকারি আইনজীবী ধর্মেন্দ্র শর্মা জানিয়েছেন যে, স্বামী এখন মধ্যপ্রদেশ হাইকোর্টের গোয়ালিয়র বেঞ্চে এই একতরফা বিবাহবিচ্ছেদের আদেশকে চ্যালেঞ্জ করেছেন। স্বামীর অভিযোগ, তাঁর স্ত্রী আদালতকে বিভ্রান্ত করেছেন এবং মিথ্যা  তথ্যের মাধ্যমে বিবাহবিচ্ছেদ চাইছেন।  স্বামী বিবাহবিচ্ছেদের আদেশটি বাতিল করার আবেদন করেছেন এবং যুক্তি দিয়েছেন যে, সিদ্ধান্তটি বিভ্রান্তিকর ও অসত্য দাবির ওপর ভিত্তি করে নেওয়া হয়েছিল। 

কোজাগরী লক্ষ্মীপুজোয় ভাগ্য বদলাবে কোন রাশির? দেখে নিন রবিবারের রাশিফল

সংসারে সুখ-সমৃদ্ধি আনতে চান? লক্ষ্মী পুজোয় অর্পণ করুন এই ৩টি ফুল

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য মলদ্বারের ক্যানসারের লক্ষণ? এই উপসর্গগুলি দেখা গেলেই সাবধান!

পুজোয় রোদে ঘুরে ফেশিয়াল করা মুখের জেল্লা উধাও? জানুন ত্বক ঝকঝকে করার উপায়

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১