ব্যস্ত সড়কের মাঝখানে নমাজ আদায়ে ব্যস্ত মহিলা, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ, রইল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপুরম: সিপিএম শাসিত কেরলে কার্যত চলছে মগের মুলুক। এবার ব্যস্ত সড়কের মাঝখানেই নমাজ আদায় করলেন এক মহিলা। আর তার ফলেই অবরুদ্ধ হয়ে পড়ল গোটা রাস্তা। একের পর গাড়ি আটকে গেল। চরমে বিপাকে পড়লেন গাড়ির সওয়ারিরা। ওই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই শুরু হয়েছে ব্যাপক শোরগোল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল বুধবার দুপুরে পাল্লাকাডের আওএমই জংশনের কাছে ব্যস্ত বিজি রোডের মাঝখানেই নমাজ আদায়ে বসে পড়েন মাঝবয়সী এক মহিলা। চোখের সামনে ওই ঘটনা দেখে থ মেরে যান স্থানীয় দোকানদার সহ পথচারিরা। বেশ কয়েকজন গিয়ে ভদ্রমহিলাকে অনুরোধ জানিয়েছিলেন, রাস্তা ছেড়ে এক পাশে সরে গিয়ে তিনি যেন নমাজ আদায় করেন। কেননা, ব্যস্ত রাস্তার মাঝখানে নমাজ আদায়ের কারণে যানবাহন আটকে গিয়েছে।

কিন্তু ভবি ভোলার নয়। ওই মহিলা জায়গা ছেড়ে উঠতে রাজি হননি। যারা বোঝাতে গিয়েছিলেন, তারা হাল ছেড়ে দেন। মহিলাকে রাস্তা থেকে ওঠাতে পুলিশের দ্বারস্থ হন স্থানীয়রা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন পুলিশ আধিকারিকরা। নমাজ শেষ হওয়ার পরেই মহিলাকে নিজেদের হেফাজতে নিয়ে নেন। পুলিশি জেরার মুখে ভদ্রমহিলা দাঁড়িয়েছেন, দীর্ঘদিন ধরেই তাঁর পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। বিভিন্ন দরজায় গিয়েও সুরাহা মেলেনি। ফলে প্রশাসন ও সাধারণ মানুষের নজর কাড়তেই মাঝ রাস্তায় নমাজ পড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। নেটা নাগরিকদের একাংশ মহিলার পাশে দাঁড়ালেও অন্য অংশের মতে, নিজের সমস্যা প্রশাসনের গোচরে আনতে গিয়ে অসংখ্য মানুষকে বিপদে ফেলেছেন ওই মহিলা। তাঁর আচরণ দায়িত্বজ্ঞানহীন।

রাজ্যে পালাবদলের পর অনুষ্ঠিত হচ্ছে ‘ভারত শক্তি সপ্তাহ’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নাইজেরিয়ার জঙ্গলে হাড়হিম করা দৃশ্য! একসঙ্গে উদ্ধার ২৮ জনের মাথার খুলি

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪

IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

পায়ে সংক্রমণ, অন্তঃসত্ত্বা অবস্থায় আলিপুর চিড়িয়াখানায় সিংহীর মৃত্যু

ডিউটি থেকে বেরোতে অনুমতি মিলবে, তবে দিতে হবে ২৫ হাজার! ঘুষ নিতে গিয়ে গ্রেফতার নিরাপত্তারক্ষী

আত্মপ্রকাশের পরেই পাক সেনার কনভয়ে হামলা বালোচ মহিলা বিদ্রোহীদের, নিহত ৯

টানা বৃষ্টির পর স্বস্তি, তবে বাড়বে অস্বস্তি! আজ কেমন থাকবে কলকাতা-সহ বাংলার আবহাওয়া?

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০, আহত ৮০

দুর্গাপুজোর নামে ‘ভুয়ো পাস’ বিক্রি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ি-সহ কলকাতার ১০ ঠিকানায় ইডি-র তল্লাশি

Asian Games 2026: ফের দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ? জেনে নিন সমীকরণ

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের