বিয়ের জন্য চাপ! প্রেমিক-ভাগ্নেকে নৃশংসভাবে খুন মামির

Share:

নিজস্ব প্রতিনিধি: স্নেহের বদলে মামি আর ভাগ্নের মধ্যে গড়ে উঠেছিল প্রেমের সম্পর্ক। তবে সেই সম্পর্কের মূল্য যে জীবন দিয়ে দিতে হবে তা ভুলেও ভাবেননি এক ব্যক্তি। বিয়ের জন্য চাপ দেওয়ার কারণে ভাগ্নেকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে প্রেমিকা মামির বিরুদ্ধে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাগ্নের সঙ্গে অভিযুক্তের দুই বছরের প্রেমের সম্পর্ক ছিল। প্রিয়া গুপ্তা নামের ওই মহিলাকে দীর্ঘদিন ধরে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল। বিরক্ত হয়েই প্রিয়া স্কার্ফ দিয়ে তার ভাগ্নেকে শ্বাসরোধ করে হত্যা করে এবং মৃতদেহটি একটি গাড়ির ভেতরে ফেলে রাখে। গত ৩১ জুলাই সিংরাউলি জেলায় একটি মারুতি সুজুকি এস-প্রেসো গাড়ির চালকের আসনে সত্যপ্রকাশ গুপ্তকে অচেতন অবস্থায় পাওয়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে। গাড়ির ভেতরে সত্যপ্রকাশকে দেখতে পেয়ে তাঁর ভাই রাহুল গুপ্ত ওরফে সঞ্জয় পুলিশকে খবর দেন। তারপর ওই ব্যক্তিকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় পুলিশ একটি অভিযোগ দায়ের করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় এবং তদন্ত শুরু হয়।

আরও পড়ুন:  উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

তদন্তে নেমে পুলিশ জানতে পারে সত্যপ্রকাশের সঙ্গে তার মামি ও প্রয়াত সুনীল গুপ্তের বিধবা স্ত্রী প্রিয়ার একটি সম্পর্ক ছিল। সত্যপ্রকাশ প্রিয়াকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। সেই প্রস্তাবগুলো নিয়ে প্রায়শই দুজনের মধ্যে তীব্র ঝামেলা হত বলেও জানা গিয়েছে। পুলিশের মতে, হত্যাকাণ্ডের দিন দুজনের দেখা হয় এবং তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরবর্তীতে বাদানুবাদ চরমে উঠলে প্রিয়া সত্যপ্রকাশকে শ্বাসরোধ করে হত্যা করে।

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা